ওড়িশায় টানা ভারী বৃষ্টি। বৃষ্টিতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নদনদীগুলির জলস্ফীতির জেরে নিচু এলাকার ৭০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে ৩৯৫টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
2
6
পরিস্থিতি দেখতে রবিবার দক্ষিণ ওড়িশার দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
3
6
বালেশ্বর, ময়ূরভঞ্জ, যাজপুর ও কালাহান্ডি-সহ ১৩টি জেলা জলমগ্ন। বালেশ্বরে সুবর্ণরেখা ও বুধাবলং নদী বিপৎসীমার উপর দিয়ে বইছে। ভাসছে একের পর এক গ্রাম।
4
6
পর্যটকদের সুরক্ষায় ময়ূরভঞ্জের সিমিলিপাল জাতীয় উদ্যানের দেবকুণ্ড আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে বেশ কয়েকটি সেতু ও কালভার্ট জলের তোড়ে ভেসে গিয়েছে।
5
6
মহানদীর উপরিভাগে প্রবল বৃষ্টির কারণে বাধ্য হয়ে হীরাকুদ বাঁধের ১৬টি গেট খুলে অতিরিক্ত জল ছাড়া হচ্ছে।
6
6
উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে ওডিআরএএফ, এনডিআরএফ এবং দমকলের কয়েক শো দল। নদীর তীরবর্তী এবং নিচু এলাকার বাসিন্দাদের টানা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।