এখন প্রায় সকলেই কয়েক বছর পরপর নতুন স্মার্টফোন কেনেন। নতুন ফোন হাতে এলেই পুরনো ফোন বিক্রি করে দেওয়ার চলও রয়েছে। কেউ অনলাইনে বিক্রি করেন, কেউ আবার দোকানে এক্সচেঞ্জ করে দেন।
2
10
ফোন বিক্রি করার সময়ে অনেকেই তাড়াহুড়োয় এমন কিছু ভুল করে বসেন, যার ফলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়া থেকে শুরু করে আর্থিক ক্ষতির মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই পুরনো স্মার্টফোন অন্যের হাতে দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুব জরুরি।
3
10
সবচেয়ে আগে ফোনের সমস্ত প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ করে নিতে হবে। ফোনে থাকা ছবি, ভিডিও, কনট্যাক্ট নম্বর, হোয়াটসঅ্যাপ চ্যাট, নোট বা জরুরি ডকুমেন্ট অনেক সময় আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়। ফোন রিসেট করার পরে এগুলো আর ফিরে পাওয়া যায় না। তাই আগে থেকেই গুগল ড্রাইভ, আইক্লাউড বা কম্পিউটারে সব তথ্য সেভ করে রাখা ভাল।
4
10
এরপর ফোন থেকে সব অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে লগ-আউট করতে হবে। অনেকেই শুধু অ্যাপ ডিলিট করেই নিশ্চিন্ত হয়ে যান। কিন্তু এতে অ্যাকাউন্ট পুরোপুরি সরানো হয় না।
5
10
বিশেষ করে জিমেল, অ্যাপেল আইডি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউপিআই অ্যাপ, নেট ব্যাঙ্কিং বা পেমেন্ট ওয়ালেট অবশ্যই লগ-আউট করতে হবে। না হলে অন্য কেউ ফোন ব্যবহার করার সময় আপনার ব্যক্তিগত তথ্য দেখতে বা অপব্যবহার করতে পারে।
6
10
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ফ্যাক্টরি রিসেট। ফোনের সেটিংসে গিয়ে 'ফ্যাক্টরি রিসেট বা 'ইরেস অল ডেটা' অপশন ব্যবহার করে ফোন পুরোপুরি খালি করে দিন। এতে ফোনের পুরনো তথ্য মুছে যায়। তবে তার আগে অবশ্যই সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে নিতে ভুলবেন না।
7
10
অনেক সময় মানুষ ভুল করে মাইক্রোএসডি কার্ড রেখেই ফোন বিক্রি করে দেন, ফলে ব্যক্তিগত ছবি বা ভিডিও অন্যের হাতে চলে যেতে পারে।
8
10
ফোনের বাইরের অবস্থা পরিষ্কার রাখলেও ভাল দাম পাওয়া যায়। স্ক্রিন পরিষ্কার করা, কভার খুলে ফোন মুছে দেওয়া বা ক্যামেরা লেন্স পরিষ্কার রাখলে ফোন দেখতে অনেক ভাল লাগে। ফোনের সঙ্গে যদি বক্স, চার্জার, বিল বা ওয়ারেন্টি কার্ড থাকে, তাহলে সেগুলোও দিন। এতে ক্রেতার বিশ্বাস বাড়ে এবং দামও কিছুটা বেশি পাওয়া যায়।
9
10
অনলাইনে ফোন বিক্রি করার সময় বিশেষ সতর্ক থাকতে হবে। অনেক প্রতারক ভুয়ো পেমেন্ট স্ক্রিনশট দেখিয়ে ফোন নিয়ে পালিয়ে যায়। তাই টাকা পুরোপুরি অ্যাকাউন্টে ঢোকার আগে ফোন কাউকে দেবেন না। সম্ভব হলে বিশ্বস্ত রিসেল প্ল্যাটফর্ম বা পরিচিত দোকানের মাধ্যমে ফোন বিক্রি করুন। এছাড়া ফোনের বাজারদর আগে থেকে জেনে নেওয়াও জরুরি। একই মডেলের পুরনো ফোন কত টাকায় বিক্রি হচ্ছে, সেটা দেখে দাম ঠিক করলে ঠকতে হবে না।
10
10
সামান্য কয়েকটি সতর্কতা মেনে চললেই পুরনো স্মার্টফোন নিরাপদে বিক্রি করা সম্ভব। এতে যেমন আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে, তেমনই ভালো দামও পাওয়া যাবে।