ইন্টারনেটের দুনিয়ায় ‘জিকে’ চর্চার চল এখন তুঙ্গে। নেটমাধ্যমের হাত ধরে ঘরে ঘরে বাড়ছে ক্যুইজের জনপ্রিয়তা।
2
10
যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক কিংবা চাকরির ইন্টারভিউ- সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সের দাপট সর্বত্র।
3
10
অজানাকে জানতে আমরা যখন-তখন ভরসা করি গুগলের ওপর। কিন্তু অজান্তেই গুগলে এমন কিছু বিষয় রয়েছে, যা সার্চ করলে জানার পরিধি বাড়া তো দূর অস্ত, সরাসরি শ্রীঘরে ঠাঁই হতে পারে আপনার।
4
10
প্রযুক্তির এই যুগে গুগলের সার্চ বক্সে কী লিখছেন, তা নিয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। মূলত কোন কোন বিষয়গুলি গুগলে খোঁজা চরম বিপদ ডেকে আনতে পারে, দেখে নেওয়া যাক একনজরে।
5
10
গুগলে বোমা বা যেকোনও ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির পদ্ধতি খোঁজা আইনত দণ্ডনীয় অপরাধ। দেশের নিরাপত্তা সংস্থাগুলি এই ধরনের সার্চের ওপর কড়া নজরদারি চালায়। সার্চ করলেই মুহূর্তে আপনি চলে আসতে পারেন গোয়েন্দাদের রাডারে।
6
10
শিশু পর্নোগ্রাফি দেখা বা তা ইন্টারনেটে খোঁজা অত্যন্ত গুরুতর অপরাধ। এর পাশাপাশি সাইবার অপরাধ বা হ্যাকিং সংক্রান্ত যেকোনও টিউটোরিয়াল ও সফটওয়্যার সার্চ করার ক্ষেত্রেও রয়েছে কড়া আইনি নিষেধাজ্ঞা।
7
10
চটজলদি বিনামূল্যে সিনেমা ডাউনলোড করার চক্করে অনেকেই পাইরেটেড সাইটের খোঁজ করেন গুগলে। আইন অনুযায়ী এটিও বড় অপরাধ। ফিল্ম পাইরেসির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত জেল এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
8
10
যেকোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্ষণের শিকার হয়েছেন এমন কোনও ব্যক্তির নাম বা পরিচয় গুগলে অনুসন্ধান করা আইনত নিষিদ্ধ।
9
10
চিকিৎসকের পরামর্শ ও নির্দিষ্ট আইনি পরিধির বাইরে গিয়ে গর্ভপাত সংক্রান্ত নানা বেআইনি উপায় গুগলে খোঁজা এড়িয়ে চলাই শ্রেয়। দেশের আইন অনুযায়ী এই সংক্রান্ত তথ্য অনুসন্ধানও আইনি জটিলতা তৈরি করতে পারে।
10
10
ডিজিটাল দুনিয়ায় পা রাখার আগে তাই কৌতূহল সামলানোই বুদ্ধিমানের কাজ। কারণ এক ভুলই বদলে দিতে পারে আপনার জীবনের গতিপথ।