হোয়াটসঅ্যাপে পুরনো কোনও গুরুত্বপূর্ণ মেসেজ যেমন, পাসওয়ার্ড, জরুরি ঠিকানা, পেমেন্টের স্ক্রিনশট বা কোনও পুরনো কথোপকথন, হাজার মেসেজের ভিড়ে হারিয়ে যায়।
2
8
এবার সেই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপের সার্চ বাই ডেট ফিচার। এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট একটি তারিখ বেছে নিয়ে সেই দিনের চ্যাট বা মেসেজে সরাসরি পৌঁছে যেতে পারবেন।
3
8
ফিচারটি ব্যবহার করাও খুব সহজ। প্রথমে যে চ্যাট বা গ্রুপে পুরনো মেসেজ খুঁজতে চান, সেটি খুলতে হবে। ধরা যাক আপনি শ্যাম নামক ব্যক্তির পাঠানো গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পেতে চাইছেন৷
4
8
একটা লিস্ট আসবে৷ সেখানে চার নম্বরে সার্চ অপশন পাবেন৷
5
8
সার্চে ক্লিক করলে আপনার কাছে ডানদিকে উপরে ক্ল্যালেন্ডার এর আইকন খুলবে৷
6
8
সেখানে নির্দিষ্ট তারিখ সিলেক্ট করে ওকে করলেই পেয়ে যাবেন প্রয়োজনীয় মেসেজ।
7
8
হোয়াটসঅ্যাপ সরাসরি সেই দিনের মেসেজে নিয়ে যাবে। এই ফিচার বিশেষভাবে উপকারী অফিস গ্রুপ, স্কুল বা কলেজের গ্রুপ এবং পরিবার বা আবাসনের গ্রুপচ্যাটের ক্ষেত্রে।
8
8
এখন থেকে কোনও মিটিংয়ের নোট, পুরনো নথি বা বিশেষ কোনও আলোচনা কয়েক মুহূর্তেই ফিরে পাওয়া যাবে।