স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল দেশের বৃহত্তম সরকারি খাতের ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের (এফডি) ওপর সুদ ভিন্ন। ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় বেশি হারে সুদ পেয়ে থাকেন। যদি কেই এসবিআই-তে ৬ মাস বা ২১১ দিনের মেয়াদে এফডি খোলার পরিকল্পনা করেন, তবে এই মেয়াদগুলোর জন্য কার্যকর সুদের হার সম্পর্কে জানা জরুরি।
2
5
৬ মাস মেয়াদী এফডি-র সুদের হার: এসবিআই এফডি-তে গ্রাহকের বয়সের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন সুদের হার। ৬০ বছরের কম বয়সী গ্রাহকদের ৫.৬৫% এবং ৬০ বছর বা তার বেশি বয়সীদের ৬.১৫% হারে সুদ দেয়। এর অর্থ হল, প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০% বেশি সুদ পান। ৮০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে সুদের হার ৬.২৫%।
3
5
২১১ দিন মেয়াদী এফডি-র জন্য় এসবিআই-তে ৫.৯০% থেকে ৬.৫০% পর্যন্ত সুদের হার। এই মেয়াদে সুদের হার ৬০ বছরের কম বয়সী গ্রাহকদের ৫.৯০% এবং ৬০ বছর বা তার বেশি বয়সীদের ৬.৪০%। এছাড়া, ৮০ বছরের বেশি বয়সী গ্রাহকরা ৬.৫০% হারে সুদ পান। এই মেয়াদী স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের সীমা হলো ২,৯৯,৯৯,৯৯৯ টাকা।
4
5
৩ কোটি টাকা পর্যন্ত এফডি: এই সুদের হার শুধুমাত্র ৩ কোটি টাকার কম অঙ্কের এফডি আমানতের ক্ষেত্রেই প্রযোজ্য। ফিক্সড ডিপোজিট খোলার আগে ব্যাঙ্কের বর্তমান সুদের হার যাচাই করে নেওয়া উচিত। কারণ ব্যাঙ্ক পর্যায়ক্রমে এই হার পরিবর্তন করে থাকে।
5
5
তবে, এসবিআই গত বছরের (২০২৫) ডিসেম্বরে এফডি স্কিমগুলোর সুদের হার সর্বশেষ পরিবর্তন করেছিল। এরপর থেকে এসবিআই এফডি স্কিমের সুদের হারে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন করেনি।