বুধ-শনির জোড়া খেলায় আসছে দুর্দান্ত সময়! চিরতরে ঘুচবে টাকার চিন্তা, জুলাইয়ে বদলে যাবে এই ৩ রাশির জীবন!
নিজস্ব সংবাদদাতা
১৬ জুলাই ২০২৬ ১৮ : ৪৭
শেয়ার করুন
1
10
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থানের পরিবর্তন ঘটতে চলেছে।
2
10
প্রথাগত জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ২৪ জুলাই বুধ গ্রহের গতিপথ স্বাভাবিক বা 'মার্গী' হবে। বুধ নিজের রাশি মিথুনে মার্গী হতে চলেছে।
3
10
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে কর্মফল, ন্যায়বিচার, শৃঙ্খলা, ধৈর্য এবং দায়িত্ববোধের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
4
10
এরপর ২৭ জুলাই শনি গ্রহের বক্রগতি বা 'বক্রী' দশা শুরু হবে। ১১ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ মোট ১৩৮ দিন, শনি মীন রাশিতে বক্রী থাকবে।
5
10
জ্যোতিষশাস্ত্র মতে, বুধ গ্রহ বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, শিক্ষা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রতীক। যখন বুধ নিজের গতিপথ পরিবর্তন করে, তখন তার প্রভাব সব রাশির উপরই পড়ে।
6
10
দুই গ্রহের প্রভাবে চলতি মাসে তিন রাশির ভাগ্য বদলাতে চলেছে। আপনিও কি আছে এই তালিকায়? জেনে নিন-
7
10
বৃষঃ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি খুবই শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল, তা এবার এগোতে শুরু করবে। অফিসে আপনার পরিশ্রমের মূল্যায়ন হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার পাশাপাশি পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
8
10
সিংহঃ সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস এই সময়ে অনেকটাই বাড়বে। নতুন কোনও কাজ শুরু করার জন্য সময়টি অনুকূল হতে পারে। চাকরি পরিবর্তনের কথা ভাবলে ভাল সুযোগ আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন, তাঁরাও সুখবর পেতে পারেন।
9
10
ধনুঃ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্যও জুলাইয়ের শেষ দিকটি সৌভাগ্য নিয়ে আসতে পারে। ভাগ্যের সহায়তায় কঠিন কাজও সহজে সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা ভালো সুযোগ মিলতে পারে।
10
10
তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা জানায়, নিশ্চিত ভবিষ্যৎ নয়। কোনও ব্যক্তির জন্মছক, গ্রহের অবস্থান ও দশার উপর ফল ভিন্ন হতে পারে। তাই শুধুমাত্র রাশিফলের উপর নির্ভর না করে পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং বাস্তব সিদ্ধান্তের উপরই বেশি গুরুত্ব দেওয়া উচিত।