সাড়ে সাতি চলাকালীনও পেতে পারেন শনিদেবের আশীর্বাদ, মেনে চলুন এই নিয়মগুলি, জেনে নিন কোন মন্ত্র জপ করবেন
নিজস্ব সংবাদদাতা
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯ : ৪৮
শেয়ার করুন
1
10
শনির সাড়ে সাতি নিয়ে অনেকের মধ্যেই ভয় কাজ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রায় সাড়ে সাত বছর ধরে চলা এই সময় জীবনে নানা পরিবর্তন, দায়িত্ব এবং পরীক্ষার পরিস্থিতি তৈরি করতে পারে। তবে সাড়ে সাতি মানে শুধুই খারাপ সময়, এমনটা জ্যোতিষশাস্ত্রেও বলা হয় না। ব্যক্তির জন্মছক, চন্দ্ররাশি এবং শনির অবস্থানের উপর এর ব্যাখ্যা অনেকটাই নির্ভর করে।
2
10
বৈদিক জ্যোতিষ অনুযায়ী, জন্মছকের চন্দ্ররাশির অর্থাৎ ব্যক্তির নিজস্ব রাশির আগের রাশি, চন্দ্ররাশি এবং পরের রাশিতে শনির গোচরের সময়কে মিলিয়ে সাড়ে সাতির সময়কাল ধরা হয়। মোট সময় প্রায় সাড়ে সাত বছর এবং এটি তিনটি পর্যায়ে ভাগ করা হয়। প্রতিটি পর্যায় সাধারণত প্রায় আড়াই বছর করে চলে।
3
10
জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, শনির আশীর্বাদ পাওয়ার জন্য সাড়ে সাতির সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। শনিবার শনিদেবের পুজো করা এবং ‘ওম শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্র জপ করার কথা বলা হয়েছে।
4
10
শনিবার শনিমন্দিরে গিয়ে প্রার্থনা করাও শুভ৷ মন্দিরে গিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালান৷ মন্দিরে যেতে না পারলে বাড়িতেই শনিদেবকে স্মরণ করে আশীর্বাদ প্রার্থনা করতে পারেন।
5
10
এছাড়া নিয়মিত হনুমান চালিশা পাঠকেও এই সময় আধ্যাত্মিক শক্তি পাওয়ার একটি উপায় হিসেবে মনে করা হয়।
6
10
কেউ কেউ শনিবার উপোস করেন৷ শনির সঙ্গে দান, সেবা ও দায়িত্ববোধের সম্পর্ক রয়েছে বলে জ্যোতিষীয় বিশ্বাস। তাই দরিদ্র বা প্রয়োজনীয় মানুষকে পোশাক, তিল কিংবা কম্বল দান করার পরামর্শ দেওয়া হয়। বয়স্ক বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোও এই সময়ের অন্যতম প্রচলিত প্রতিকার।
7
10
শনির বীজমন্ত্র হিসেবে ‘ওম প্রাঁ প্রীঁ প্রৌঁ সঃ শনৈশ্চরায় নমঃ’ এবং শনি শান্তির বৈদিক মন্ত্র পাঠের কথাও বলা হয়েছে।
8
10
শুধু পুজো নয়, বদল আনুন দৈনন্দিন জীবনেওসাড়ে সাতির সময় শুধু বিভিন্ন ধর্মীয় আচার পালন নয়, নিজের জীবনযাত্রায় শৃঙ্খলা আনার উপরও জোর দেওয়া হয়।
9
10
নিজের দায়িত্ব ঠিকমতো পালন করা, কোনও কাজ ফেলে না রাখা, অকারণে বিবাদে না জড়ানো এবং অন্যের সঙ্গে ন্যায্য আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
10
10
এই সময় আলস্য, কিছু বাধা আসে জীবনে৷ কিন্তু সেই বাধা পেরিয়ে আপনি মনের জোর এবং নিষ্ঠা সহ কোন কাজ করলে আপনার সততা চেষ্টা পরিশ্রমে খুশি হন শনিদেব৷ সাড়ে সাতির সময় আপনার আচরণ নিষ্ঠা একাগ্রতা আর ঈশ্বরের প্রতি সমর্পণ সাফল্যের মূল মন্ত্র৷