ক্যানসার আজ মহামারীর রূপ ধারণ করেছে। এই মারণ রোগের মোকাবিলায় এমন চিকিৎসার প্রয়োজন যা সার্বিকভাবে রোগীদের চিকিৎসা করবে।
2
12
চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে অনেক ধরনের ক্যানসারের সফল চিকিৎসা সম্ভব হলেও, এখনও এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা বড় চ্যালেঞ্জ। এর মধ্যেই নতুন আশার খবর দিয়েছে রাশিয়া।
3
12
রাশিয়ার বিজ্ঞানীরা এমন একটি এমআরএনএ-ভিত্তিক ক্যানসার ভ্যাকসিন তৈরি করছেন, যা ভবিষ্যতে রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
4
12
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সাল থেকেই এই ভ্যাকসিন রোগীদের হাতের নাগালে চলে আসবে।
5
12
তবে এই ভ্যাকসিন সাধারণ টিকার মতো নয়। এটি ক্যানসার প্রতিরোধ করার জন্য নয়, বরং যাঁদের শরীরে ইতিমধ্যেই ক্যানসার ধরা পড়েছে, তাঁদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। বিজ্ঞানীদের আশা, এই প্রযুক্তি রোগীর শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।
6
12
বিশেষজ্ঞদের মতে, এই ভ্যাকসিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি ব্যক্তিভিত্তিক বা পার্সোনালাইজড। অর্থাৎ প্রত্যেক রোগীর ক্যানসারের ধরন আলাদা হওয়ায় তাঁর শরীরের টিউমার বা ক্যানসার কোষ পরীক্ষা করে সেই অনুযায়ী ভ্যাকসিন তৈরি করা হবে। ফলে চিকিৎসা আরও নির্দিষ্ট এবং কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
7
12
মতো কোভিড ভ্যাকসিনে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। সেই একই প্রযুক্তিকে এবার ক্যানসার চিকিৎসায় কাজে লাগানোর চেষ্টা করছেন গবেষকরা। এই প্রযুক্তির সাহায্যে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ক্যানসার কোষকে চিনতে শিখবে এবং সেগুলোর বিরুদ্ধে লড়াই করবে।
8
12
রাশিয়ার গবেষণা সংস্থা গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ইতিমধ্যেই একটি পরীক্ষামূলক ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে। প্রাথমিকভাবে কয়েকজন রোগীর ওপর এর ব্যবহার শুরু হয়েছে।
9
12
গবেষকদের দাবি, পরীক্ষার প্রথম দিকের ফলাফল বেশ ভাল।তবে এখনও ভ্যাকসিনটি পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে আরও সময় লাগবে।
10
12
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসারের চিকিৎসায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে সাধারণ মানুষের মনে যেন ভুল ধারণা না তৈরি হয়। কারণ এই ভ্যাকসিন এখনও সব ধরনের ক্যানসার সারিয়ে তুলতে সক্ষম বলে প্রমাণিত হয়নি। বৃহৎ পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল এবং দীর্ঘমেয়াদি গবেষণার ফল প্রকাশের পরই এর প্রকৃত সাফল্য সম্পর্কে জানা যাবে।
11
12
রাশিয়ার সরকার জানিয়েছে, ভবিষ্যতে এই ভ্যাকসিনকে সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ফলে রোগীরা বিনামূল্যে এই চিকিৎসার সুযোগ পেতে পারেন।
12
12
বিজ্ঞানীদের মতে, যদি এই প্রযুক্তি সফল হয়, তাহলে আগামী দিনে ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশও এমআরএনএ-ভিত্তিক ক্যানসার ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছে। তাই আগামী কয়েক বছর ক্যানসার চিকিৎসার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।