বিষ্ণোই গ্যাং-এর অ্যাটাকের মাঝে 'গোলমাল ৫'-এর শুটিং শুরু করবেন রোহিত! নিরাপত্তা নিয়ে কী ভাবছেন পরিচালক?
নিজস্ব সংবাদদাতা
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ : ১০
শেয়ার করুন
1
6
বিষ্ণোই গ্যাংয়ের হুমকি আর সাম্প্রতিক হামলার আবহে বলিউডে এখন আতঙ্কের পরিবেশ। আর এই চরম উত্তেজনার মধ্যেই নিজের আগামী ছবি ‘গোলমাল ৫’-এর শুটিং শুরু করতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি। তবে এবারের শুটিং সেট কোনও সাধারণ সেট নয়, বরং এক প্রকার নিরাপত্তা বলয় হতে চলেছে।
2
6
প্রাপ্ত খবর অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে থাকা বলিউড তারকাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রোহিত শেট্টি এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, শুটিং সেটে নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে ৬০ জন পেশাদার নিরাপত্তারক্ষীর একটি বিশাল দল। এই ‘ম্যান শিল্ড’-এর মাধ্যমে গোটা শুটিং ইউনিটকে ঘিরে রাখা হবে যাতে কোনওভাবেই বাইরের কেউ সেটের ভিতরে পৌঁছতে না পারে।
3
6
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিরাপত্তা ব্যবস্থা হবে দ্বি-স্তরীয়। প্রথম স্তরে থাকবে সশস্ত্র বাউন্সার এবং ব্যক্তিগত দেহরক্ষীরা, যাঁরা অভিনেতাদের একদম কাছাকাছি থেকে সুরক্ষা দেবেন। আর দ্বিতীয় স্তরে থাকবে একটি বিশেষ নজরদারি দল, যাঁরা শুটিং লোকেশনের চারপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে টহল দেবেন। সন্দেহভাজন কাউকে দেখলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
4
6
শনিবার মাঝরাতে মুম্বইয়ের জুহু এলাকায় রোহিত শেট্টির আবাসন ‘শেট্টি টাওয়ার’-এর সামনে দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালায়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে পুরো বলিউড জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।
5
6
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য শুভম লোনকর এবং আরজু বিষ্ণোইয়ের একটি পোস্ট ভাইরাল হয়। হিন্দিতে লেখা সেই পোস্টে লেখা রয়েছে, 'আমরা বহুবার রোহিত শেট্টিকে আমাদের কাজে হস্তক্ষেপ করতে বারণ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। এটি ছিল কেবল ট্রেলার।'
6
6
পোস্টে আরও লেখা, 'এটা তো কেবল শুরু, একটা ছোট ট্রেলার মাত্র। সে যদি কথা না শোনে, তবে পরের গুলিগুলো আর বাড়ির বাইরে নয়—সরাসরি তার বেডরুমে দিয়ে ঢুকে বুকে বিঁধবে। পুরো বলিউড ইন্ডাস্ট্রির জন্য এটা একটা সতর্কবার্তা: নিজেদের শুধরে নাও, নয়তো তোমাদের অবস্থাও বাবা সিদ্দিকির চেয়েও ভয়াবহ হবে। যাদের আমরা ফোন করেছি, তারা চুপচাপ কথা মেনে চলো, নাহলে পালানোর জায়গা পাবে না। আর আমাদের শত্রুরা তৈরি থেকো; শুধু সময়ের অপেক্ষা।'