দেশের মধ্যে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ছোট অঙ্কের টাকা পাঠানোর নিয়ম নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার ডোমেস্টিক মানি ট্রান্সফার সংক্রান্ত নির্দেশিকাগুলি একত্রিত করে নতুন গাইডলাইন প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
2
10
তবে নতুন নির্দেশিকায় টাকা পাঠানোর নির্ধারিত সীমায় কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, আগের মতোই নির্দিষ্ট সীমার মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।
3
10
RBI-এর নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে গ্রাহকরা বিজনেস করেসপন্ডেন্ট বা ব্যাঙ্কের এটিএমের মাধ্যমে কোনও সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। এই পরিষেবার ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫,০০০ টাকা পাঠানো যাবে।
4
10
অন্যদিকে, একজন প্রেরক বা রেমিটারের ক্ষেত্রে মাসে মোট টাকা পাঠানোর ঊর্ধ্বসীমা থাকছে ২৫,০০০ টাকা। অর্থাৎ, এক মাসে একাধিকবার টাকা পাঠালেও সব মিলিয়ে ২৫ হাজার টাকার বেশি পাঠানো যাবে না এই নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে।
5
10
কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে, এই ব্যবস্থার আওতায় টাকা পাঠানোর প্রক্রিয়া যতটা সম্ভব দ্রুত সম্পন্ন করতে হবে। লেনদেনগুলি রিয়েল টাইম অথবা প্রায় রিয়েল টাইম ভিত্তিতে সম্পন্ন করার প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে টাকা পাঠানোর পর সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত অর্থ জমা হওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা।
6
10
আসলে দেশের বিভিন্ন প্রান্তে এখনও বহু মানুষ ব্যাঙ্কিং পরিষেবার জন্য বিজনেস করেসপন্ডেন্ট বা ব্যাঙ্কের প্রতিনিধিদের উপর নির্ভরশীল। বিশেষ করে যাঁদের নিয়মিত ব্যাঙ্কের শাখায় যাওয়া সম্ভব হয় না, তাঁদের কাছে এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7
10
পরিযায়ী শ্রমিক, ছোট ব্যবসায়ী এবং প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এই ধরনের পরিষেবা বিশেষভাবে উপযোগী।
8
10
RBI-এর এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হল ছোট অঙ্কের টাকা পাঠানোর ব্যবস্থাকে আরও সুসংহত করা এবং ব্যাঙ্কিং পরিষেবার আওতা বাড়ানো।
9
10
একাধিক নির্দেশিকার পরিবর্তে একটি সংহত নির্দেশিকা থাকায় ব্যাঙ্কগুলির পক্ষেও নিয়মগুলি মেনে পরিষেবা পরিচালনা করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
10
10
তবে গ্রাহকদের মনে রাখতে হবে, প্রতি লেনদেনে ৫,০০০ টাকা এবং মাসিক ২৫,০০০ টাকার সীমা প্রযোজ্য এই নির্দিষ্ট Domestic Money Transfer পরিষেবার ক্ষেত্রে। NEFT-সহ অন্যান্য টাকা পাঠানোর মাধ্যমের নিয়ম ও সীমা আলাদা। তাই টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নিয়ম জেনে নেওয়া জরুরি।