Paytm -কে Scheduled Bank-এর তালিকা থেকে বাদ দিল আরবিআই। বুধবার কেন্দ্রীয় ব্যাঙ্ক জানায়, ১৯৩৪ সালের নিয়ম অনুসারে PPBL-এর নাম সরিয়ে দেওয়া হয়েছে।
2
8
এর আগে চলতি বছরের এপ্রিলেই Paytm-এর ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করেছিল RBI। দিল্লি হাই কোর্টের নির্দেশের পর বর্তমানে ব্যাঙ্কটি গুটিয়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
3
8
গত ২৪ এপ্রিল ব্যবসা বন্ধ হওয়ার পর থেকে PPBL-এর বিরুদ্ধে RBI-এর একাধিক পদক্ষেপ কার্যকর হয়েছে। লাইসেন্স বাতিলের সময় কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, PPBL-এর কাছে পর্যাপ্ত নগদ রয়েছে এবং ব্যাঙ্কটি বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়ায় গ্রাহকদের সম্পূর্ণ আমানত ফেরত দেওয়ার মতো সক্ষমতা রয়েছে।
4
8
তবে PPBL-এর এই পদক্ষেপের সঙ্গে Paytm অ্যাপের পরিষেবাকে এক করে দেখার কারণ নেই। Paytm-এর পরিচালনাকারী সংস্থা আগেই জানিয়েছে, Paytm-এর UPI পরিষেবা একটি মাল্টি-ব্যাঙ্ক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। ২০২৪ সালের মার্চেই Paytm-এর সঙ্গে সংস্থার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক শেষ হয়েছিল বলেও জানানো হয়।
5
8
Paytm-এর বিরুদ্ধে RBI-এর নিয়ন্ত্রক পদক্ষেপ অবশ্য নতুন নয়। ২০২২ সালের ১১ মার্চ নতুন গ্রাহক যুক্ত করার ক্ষেত্রে PPBL-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি, ব্যাঙ্কের প্রযুক্তিগত ব্যবস্থার বিস্তারিত অডিটের জন্য একটি আইটি অডিট ফার্ম নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছিল।
6
8
এরপর ২০২৪ সালের ৩১ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি আরও কড়া ব্যবসায়িক বিধিনিষেধ জারি হয়। নতুন আমানত, ক্রেডিট, টপ-আপ, প্রিপেড ইনস্ট্রুমেন্ট এবং ওয়ালেট-সহ একাধিক পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরবর্তীতে নিয়ন্ত্রক নিয়ম না মানার অভিযোগে PPBL-এর ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করে RBI।
7
8
সংস্থার দাবি, PPBL-এ তাদের কোনও আর্থিক এক্সপোজার নেই এবং ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ব্যাঙ্কে করা বিনিয়োগ সম্পূর্ণভাবেই দেখানো হয়েছে। Paytm Gold এবং Paytm Money পরিষেবাতেও এই পদক্ষেপের প্রভাব পড়ছে না বলে জানিয়েছে সংস্থা।
8
8
ফলে গ্রাহকরা Paytm অ্যাপ ব্যবহার করে UPI লেনদেন, রিচার্জ এবং বিল পেমেন্ট চালিয়ে যেতে পারবেন। অন্যদিকে Paytm আলাদাভাবে গুটিয়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকবে।