চাকরির খোঁজ করছেন? সরকারি বা বেসরকারি ক্ষেত্রে উপযুক্ত কাজের সন্ধান পেতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্মসংস্থান কেন্দ্রে নাম নথিভুক্ত করা গুরুত্বপূর্ণ।
2
10
এই কেন্দ্রে নাম নথিভুক্ত থাকলে নিজের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরির সুযোগ সম্পর্কে জানা যায়। এমনকি সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রেও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর রেজিস্ট্রেশন নম্বর কাজে আসতে পারে।
3
10
তবে নতুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করতে বেশ কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। অনলাইনে এবং অফলাইনে আবেদনের ক্ষেত্রে নথির তালিকায় কিছু পার্থক্য রয়েছে।
4
10
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে সংশ্লিষ্ট রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দেওয়ার পর একটি স্বীকৃতিপত্র পাওয়া যাবে।
5
10
এই স্বীকৃতিপত্রে রেজিস্ট্রেশন নম্বর, আবেদনের তারিখ এবং সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর নাম উল্লেখ থাকবে। এটি প্রিন্ট করে যত্ন করে রেখে দিন।
6
10
অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে), জাতিগত শংসাপত্র, খেলাধুলার শংসাপত্র এবং প্রতিবন্ধকতার শংসাপত্র প্রয়োজন হতে পারে।
7
10
এ ছাড়াও প্রাক্তন সেনাকর্মী, বিধবা এবং স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য হিসেবে বিশেষ পরিচয় থাকলে তার সমর্থনে সংশ্লিষ্ট শংসাপত্র জমা দিতে হবে।
8
10
ঠিকানার প্রমাণ হিসেবে নথি হিসেবে রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, পুরসভার কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের দেওয়া শংসাপত্র, রাজ্যে বাবা বা মায়ের চাকরির প্রমাণ, রাজ্যের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার শংসাপত্র, গেজেটেড আধিকারিক বা স্কুলের প্রধানের দেওয়া চিঠি, বিধায়ক বা সাংসদের দেওয়া শংসাপত্র অথবা ডোমিসাইল সার্টিফিকেটের মধ্যে যে কোনও একটি জমা দেওয়া যেতে পারে।
9
10
অফলাইনে আবেদন করতে হলে নিজের এলাকার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার সমস্ত আপডেট শংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে।
10
10
পাশাপাশি নিজের বায়োডেটা, পাসপোর্ট সাইজের ছবি এবং জাতিগত শংসাপত্র (যদি থাকে) জমা দিতে হবে। আগে কোথাও কাজ করে থাকলে অভিজ্ঞতার শংসাপত্রও সঙ্গে রাখা জরুরি। অফলাইনে আবেদনের ক্ষেত্রে পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, পাসপোর্ট, জন্ম শংসাপত্র অথবা ডোমিসাইল সার্টিফিকেটের মধ্যে যে কোনও একটি জমা দিতে হবে।