হালকা শীত পড়তেই বাজারে উঠতে শুরু করেছে বিট, গাজরের মতো সবজি। এই সময় স্বাস্থ্যকর অথচ সুস্বাদু খাবার তৈরি করুন বিটরুট দিয়েই। মিষ্টিমুখের জন্য বানান বিটের হালুয়া। জেনে নিন এর রেসিপি।
2
8
এই হালুয়া তৈরি করতে লাগবে বিটরুট: ২টি মাঝারি সাইজের (খোসা ছাড়িয়ে ভাল করে গ্রেট করা), দুধ: ২ কাপ, ঘি: ২ থেকে ৩ টেবিল চামচ, চিনি: স্বাদমতো (সাধারণত ৩–৪ টেবিল চামচ, বিটরুটের নিজস্ব মিষ্টি অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন)।
3
8
এছাড়াও লাগবে কাজু, আমন্ড ও কিশমিশ: ২ টেবিল চামচ (কুচানো), এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ (বা ২-৩টি থেঁতো করা ছোট এলাচ), কনডেন্সড মিল্ক বা গুঁড়ো দুধ: ২ টেবিল চামচ।
4
8
প্রথমে বিটরুট ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে মিহি করে গ্রেট করে নিন। এবার কড়াইতে ১ চা চামচ ঘি গরম করে কাজু, আমন্ড ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। ওই কড়াইতে বাকি ঘি দিয়ে গ্রেট করা বিটরুট দিন।
5
8
মাঝারি আঁচে ৫–৭ মিনিট নাড়তে থাকুন, যতক্ষণ না বিরুটের কাঁচা গন্ধ চলে যায় এবং সামান্য নরম হয়ে আসে। এবার কড়াইতে দুধ ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে নিন।
6
8
আঁচ কমিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে রান্না করুন, যতক্ষণ না দুধ শুকিয়ে ঘন হয়ে আসে এবং বিটরুট পুরোপুরি সেদ্ধ হয়। এতে প্রায় ১২–১৫ মিনিট সময় লাগতে পারে।
7
8
দুধ প্রায় শুকিয়ে এলে চিনি দিন। চিনি গলে গেলে মিশ্রণটি সামান্য পাতলা মনে হতে পারে, তাই অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না আবার ঘন হয়ে আসে। এই পর্যায়ে চাইলে গুঁড়ো দুধ বা কনডেন্সড মিল্ক মিশিয়ে নিতে পারেন।
8
8
শেষে এলাচ গুঁড়ো এবং ভেজে রাখা কাজু, আমন্ড ও কিশমিশ দিয়ে আরও ২ মিনিট নেড়ে কড়াই থেকে হালুয়া আলাদা হয়ে এলে নামিয়ে নিন। গরম বা হালকা ঠান্ডা—দুইভাবেই বিটরুটের হালুয়া খেতে দারুণ লাগে। উপর দিয়ে সামান্য কুচানো পেস্তা বা আমন্ড ছড়িয়ে পরিবেশন করতে পারেন।