১৩ ডিসেম্বর পর্যন্ত ধনবর্ষা ঘটাবে বুধ! আগামী ২১ দিন তরতরিয়ে উন্নতি ঘটবে কোন ৫ রাশির?
নিজস্ব সংবাদদাতা
২৩ নভেম্বর ২০২৬ ১৭ : ৫৯
শেয়ার করুন
1
11
জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়। বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, হিসাব-নিকাশ ও আর্থিক সিদ্ধান্তের কারক গ্রহ হল বুধ। তাই বুধের উদয়কে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২৬ সালের ১০-১১ নভেম্বর বুধের উদয় হয়েছে। বুধের এই উদয় অবস্থার প্রভাব ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশেষভাবে কার্যকর থাকবে। এই সময়ে কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ৫টি রাশির জাতকদের। কারা তাঁরা জেনে নিন। ছবি- সংগৃহীত
2
11
কুম্ভ: বুধের উদয় কুম্ভ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁরা সুখবর পেতে পারেন।ছবি- সংগৃহীত
3
11
ব্যবসায়ীদের জন্যও সময়টি অনুকূল। নতুন ব্যবসায়িক চুক্তি, ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি এবং আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার পাশাপাশি পুরনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
4
11
কন্যা: বুধ কন্যা রাশির অধিপতি। তাই বুধের উদয় এই রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও বুদ্ধির জোরে সাফল্য অর্জন করতে পারেন।ছবি- সংগৃহীত
5
11
ব্যবসায়ীদের আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের জন্যও সময়টি ভাল হতে পারে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে।ছবি- সংগৃহীত
6
11
মিথুন: মিথুন রাশির অধিপতি গ্রহও বুধ। ফলে বুধের উদয়ে এই রাশির জাতকদের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে কর্মজীবনে উন্নতির নতুন রাস্তা খুলে যেতে পারে।ছবি- সংগৃহীত
7
11
চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা নতুন যোগাযোগ তৈরি করতে পারেন। সেই সূত্রে ভবিষ্যতে বড় আর্থিক লাভের সুযোগ আসতে পারে।ছবি- সংগৃহীত
8
11
মকর: মকর রাশির জাতকদের জন্য বুধের উদয় কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলি এবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
9
11
চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব এবং বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন প্রকল্প বা বড় কোনও চুক্তির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলতে পারে। পাশাপাশি সঞ্চয়ের পরিমাণ বাড়ানোর সুযোগও আসতে পারে।ছবি- সংগৃহীত
10
11
তুলা: বুধ বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে। ফলে এই রাশির জাতকদের জীবনে বুধের উদয়ের প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা ও জটিলতা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন।ছবি- সংগৃহীত
11
11
যাঁরা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা ভাল প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। আর্থিক দিক থেকেও পরিস্থিতির উন্নতি হতে পারে। নিজের যোগাযোগ ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারবেন।ছবি- সংগৃহীত