রেশনে চাল সরবরাহ নিয়ে এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র।
2
7
রেশনে ভাঙা চালের ব্যবহারে নিয়ম বদল হচ্ছে।
3
7
ইথানল তৈরির কাজে ভাঙা চাল লাগে। তাই রেশনে আর এই চাল সরবরাহ করা হবে না। রেশনে ভাঙা ৃ চালের পরিমাণ ধাপে ধাপে কমনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজ্যে প্রস্তুতিও শুরু করেছে।
4
7
২০২৬-২৭ খরিফ মরশুম থেকেই নতুন নিয়ম চালু হবে। ফলে চলতি বছর নভেম্বর থেকেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর।
5
7
প্রথম পর্যায়ে রেশনে সেদ্ধ চালের ক্ষেত্রে ভাঙা সর্বোচ্চ অনুপাত ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। আতপ চালের ক্ষেত্রে ভাঙা চালের পরিমাণ ১৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ করা হবে।
6
7
জানা গিয়েছে, পরবর্তী ধপে আরও কড়া নিয়ম কার্যকর হতে পারে। ২০২৭-২৮ খারিজ মরশুম থেকে রেশনের চালের ভাঙা চাল সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
7
7
কেন্দ্রীয় এই উদ্যোগে আগামী দিনে সাধারণ মানুষের হাতে রেশনের মাধ্যমে উন্নত মানের চাল আসবে। প্রভাব পড়বে স্কুল, অঙ্গনওয়াড়ি খাদ্য সরবরাহ এবং জ্বালানি উৎপাদন একাধিক ক্ষেত্রেই।