ভয়ঙ্কর দেখাতে রণবীরকে দ্রুত ওজন বাড়ানোর নির্দেশ দেন আদিত্য, ১০ কেজি ওজন বাড়াতে কী করলেন রণবীর?
নিজস্ব সংবাদদাতা
২৫ মার্চ ২০২৬ ১৫ : ১৩
শেয়ার করুন
1
13
'ব্যান্ড বাজা বারাত' সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রণবীর সিং। 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত' হয়ে 'ধুরন্ধর' সব ছবিতেই রণবীর সিং তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন৷
2
13
'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'- এ জাসকিরাত সিং রাঙ্গি চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে৷ 'ধুরন্ধর' ছবিতে রিজওয়ান শাহের চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফা আহমেদ৷
3
13
মুস্তাফা সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্ক্রিনে আরও ভয়ংকর দেখাতে রণবীর সিং মাত্র ছয় সপ্তাহে ১০ কেজি ওজন বাড়িয়েছিলেন।
4
13
“রণবীরকে অনেকটা ওজন বাড়াতে হয়েছিল, আর সময়ও ছিল খুব কম,” তিনি বলেন। আদিত্য ধর চেয়েছিলেন ৬ সপ্তাহের মধ্যে শুটিং শুরু করতে৷ এর মধ্যেই প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল রণবীরকে৷
5
13
ফিটনেস কোচ যখন প্রথম রণবীরের সঙ্গে দেখা করেন, তখন তাঁর ওজন ছিল প্রায় ৭৬-৭৭ কেজি। শুটিং শুরু হওয়ার সময় তা বেড়ে দাঁড়ায় ৮৭-৮৮ কেজি।
6
13
মুস্তাফা জানিয়েছেন, রণবীর অত্যন্ত বাধ্য৷ তাঁকে কিছু বলা হলে তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেন৷
7
13
ওজন বাড়ানোর জন্য রণবীর প্রতিদিন ৩৬০০-৪০০০ ক্যালোরিযুক্ত খাবার খেতেন৷ এর মধ্যে ৬০০-৭০০ ক্যালোরি থাকত প্রোটিন শেকে।
8
13
দিনে দু’টি প্রোটিন শেক খেতেন রণবীর৷ এর মাধ্যমে ১২০০-১৫০০ ক্যালোরিযুক্ত খাবার খেতেন৷
9
13
এছাড়া প্রচুর চিকেন, ভাত এবং রেড মিট খেতেন রণবীর৷ প্রথম দিকে মুস্তাফা রণবীরকে ট্রেনিং দেন। পরে নিজেই ধুরন্ধর সিনেমায় অভিনয় করেন৷
10
13
এর আগে 'পদ্মাবত' সিনেমায় আলাউদ্দিন খিলজি চরিত্রের জন্য ওজন বাড়ানো এবং :গাল্লি বয়'- এ ওজন কমানোর ক্ষেত্রেও মুস্তাফা রণবীরকে ট্রেনিং দিয়েছেন। লাঞ্চ ব্রেকেও রণবীর মাঝে মাঝে ওয়েট ট্রেনিং করতেন।
11
13
'ধুরন্ধর'-এর ক্লাইম্যাক্সে একটি দৃশ্য আছে৷ যেখানে রিজওয়ান এবং জাসকিরত একটি গর্তের মধ্যে কুস্তি লড়ছেন। এই দৃশ্য শুট করার সময়, দু’জন অভিনেতাই এমনভাবে ট্রেনিং করেছিলেন যাতে অতিরিক্ত মেদ কমে, কিন্তু চরিত্র অনুযায়ী ফিটনেস বজায় থাকে৷
12
13
এই দৃশ্যটি কাসাউলিতে শুট করা হয়। শুটিং লোকেশন ছিল ৩০-৪৫ মিনিট দূরে। “শুটিং আর রিহার্সালের মাঝে যাতায়াত করে হোটেলে ফিরলে মনে হতো আমি অজ্ঞান হয়ে যাব,” বলেন মুস্তাফা৷
13
13
রণবীর এবং মুস্তাফার কাছে এই ফাইট দৃশ্যের কোরিওগ্রাফি শেখার জন্য ছিল মাত্র একদিন। তারপর তারা টানা চারদিন ধরে প্রতিদিন ৬ ঘণ্টা করে প্র্যাকটিস করেন, তারপর ক্যামেরার সামনে শুটিং করেন। “সব পরিশ্রমই সার্থক ছিল,” তিনি জানান।