বর্ষা মানেই কখনও পথ চলার সময় রাস্তায় জমে থাকা জল পায়ে লাগা, কখনও ভিজে থাকা রাস্তার কাদা, কখনও আবার পাশে দিয়ে হুশ করে বেরিয়ে যাওয়া গাড়ি জল ছিটিয়ে দেওয়া, সবটা মিলিয়ে নোংরা জল গায়ে লাগে। ছবি- সংগৃহীত
2
6
বর্ষার এই নোংরা জল গায়ে লাগলে ত্বকের ক্ষতি হতে পারে। সংক্রমণ পর্যন্ত হতে পারে। সুস্থ থাকতে বর্ষায় রোজ পায়ের যত্ন নেওয়া প্রয়োজন। ছবি- সংগৃহীত
3
6
রোজ ১০ মিনিট এই সহজ ফুট ডিটক্স করলেই পা থাকবে মোলায়েম, সংক্রমণের ভয় থাকবে দূরে। কী করণীয়? প্রথমত বাড়ি ফিরেই আগে ভাল করে পা ধুয়ে নিন। পারলে ঈষৎ গরম জলে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তবে বেশি গরম জল ব্যবহার করবেন না। এতে পায়ে লেগে থাকা ধুলো, ময়লা, নোংরা দূর হবে। ছবি- সংগৃহীত
4
6
এরপর ভাল করে পা ধুয়ে নিন। সাবান দিয়ে পায়ের আঙুল, পাতা ভাল করে ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
5
6
এবার পা মুছে নিন। বেশি ঘষাঘষি করবেন না। হালকা ভাবে জলটা মুছে নিন। এবার কোনও ভাল ময়েশ্চরাইজার লাগান। সবশেষে কোনও ফুট ক্রিম ব্যবহার করুন। এতে পা মোলায়েম থাকবে। পা ফাটার সমস্যা, ত্বকের সংক্রমণ কিছুই হবে না।ছবি- সংগৃহীত
6
6
ভেজা জুতো বা মোজা পরবেন না। পারলে চপ্পল বা প্লাস্টিকের জুতো পরুন। ভেজা জুতো, মোজা পরলে ফাঙ্গাস দ্রুত জন্মাবে। ঘা হতে পারে। এছাড়া বড় নখ রাখবেন না, তাহলে তাতে ময়লা জমতে পারে।ছবি- সংগৃহীত