শনিবার শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, এদিন শহরে হতে পারে তুমুল ঝড়বৃষ্টি।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দুপুরের পর থেকে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। সকালে রোদ উঠলেও কলকাতায় আকাশ দুপুরের পর মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
6
শহরের সর্বোচ্চ তাপমাত্রা শনিবার থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
4
6
এদিকে, কলকাতার পাশাপাশি দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত–সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
5
6
দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও, বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
6
6
উত্তরবঙ্গেও চলবে ঝড়বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা, সব জেলারই অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার এক বা দুই জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।