বুধ ও বৃহস্পতি তুমুল ঝড়বৃষ্টি হয়েছিল কলকাতা সহ দক্ষিণের জেলায় জেলায়। শুক্রবার অতটা না হলেও শনিবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার আকাশ থাকবে আংশিক মেঘলা এবং শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
3
6
শনিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
4
6
দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
5
6
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে।
6
6
শনিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।