জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে৷ কখনও কখনও দুই গ্রহের সংযোগ যেমন ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। তেমনই দুই গ্রহের যুতি ভেঙে যাওয়া বিভিন্ন রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
2
13
এতদিন কুম্ভ রাশিতে একসঙ্গে বেশ কয়েকটি গ্রহের অবস্থান ছিল, যার মধ্যে রাহু ও শুক্র অন্যতম। এই যুগল অবস্থানকে বিভ্রান্তি, অস্থিরতা ও সম্পর্কের টানাপোড়েনের কারণ বলে মনে করেন জ্যোতিষীরা।
3
13
শুক্র সোমবার ২ মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে। শুক্রের এই গোচর রাহুর সঙ্গে সংযোগ ভেঙে দিয়েছে।
4
13
রাহু ও শুক্রের যুগল অবস্থান ভেঙে যাওয়ায় জ্যোতিষ মতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যা কয়েকটি রাশির জীবনে স্বস্তি ও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে জ্যোতিষীদের ধারণা।
5
13
শুক্রকে জ্যোতিষশাস্ত্রে প্রেম, সৌন্দর্য, বিলাসিতা, অর্থ ও দাম্পত্য সুখের গ্রহ বলা হয়। মীন রাশিতে শুক্রের শক্তিশালী অবস্থানে থাকে।
6
13
অন্যদিকে, শনির পরে সব থেকে ধীর গতির গ্রহ হল রাহু ৷ ১৮ মাস বা দেড় বছরে রাহু এক রাশি থেকে অন্য রাশিতে যায়। একইসঙ্গে একটি নির্দিষ্ট সময় ছাড়া রাহু নক্ষত্র পরিবর্তন করে।
7
13
রাহু-শুক্রের যুতি ভেঙে যাওয়া চার রাশির ইতিবাচক বদল আনতে চলেছে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে, দেখে নেওয়া যাক-
8
13
বৃষঃ বৃষ রাশির জাতকদের জন্য সময়টা বেশ অনুকূল হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে কাটতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝি কমে গিয়ে সম্পর্ক আরও মজবুত হতে পারে। মানসিক দিক থেকেও স্বস্তি মিলবে।
9
13
বৃষঃ বৃষ রাশির জাতকদের জন্য সময়টা বেশ অনুকূল হতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে কাটতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝি কমে গিয়ে সম্পর্ক আরও মজবুত হতে পারে। মানসিক দিক থেকেও স্বস্তি মিলবে।
10
13
সিংহঃ সিংহ রাশির ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে। নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টা লাভজনক হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। আত্মবিশ্বাস বাড়বে।
11
13
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে স্থিরতা আসতে পারে। দীর্ঘদিন ধরে চলা মানসিক চাপ কমবে। পরিবারে সুখ-শান্তি বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবনে মধুরতা ফিরতে পারে। সৃজনশীল কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
12
13
কুম্ভঃ কুম্ভ রাশির জন্য এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। এতদিন নানা বিভ্রান্তি বা দোটানায় ভুগে থাকলে এখন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। অর্থনৈতিক দিকেও উন্নতি হতে পারে। সম্পর্কের টানাপোড়েন কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময়টা ভাল।
13
13
বিশেষজ্ঞদের মতে, জ্যোতিষীয় প্রভাব ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভেবে নেওয়াই শ্রেয়।