রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন তিনি একাই এমন বাঙালি অভিনেত্রী যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। কিন্তু তথ্য বলছে অন্য কথা। আর কোন বাঙালি অভিনেত্রীরা কাজ করেছেন বিগ বির সঙ্গে? ছবি- সংগৃহীত
2
8
সাম্প্রতিককালে 'পিকু' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এছাড়া তিনি 'বেনাম', 'মঞ্জিল' ছবি দু'টোতেও কাজ করেছেন বিগ বির সঙ্গে। ছবি- সংগৃহীত
3
8
জয়া বচ্চন বর্তমানে অমিতাভ বচ্চনের ঘরণী। তিনিও কিন্তু বাঙালি। 'জঞ্জির', 'অভিমান', 'শোলে','চুপকে চুপকে', ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন তাঁর বেটার হাফের সঙ্গে। ছবি- সংগৃহীত
4
8
রাখি গুলজারের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন। কভি কভি, মুকাদ্দর কা সিকান্দর, বর্ষাত কী এক রাত, ইত্যাদি ছবিতে তাঁদের জুটি বাঁধতে দেখা গিয়েছে। ছবি- সংগৃহীত
5
8
'পিঙ্ক' ছবিতে মমতা শঙ্করের সঙ্গে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন। সেখানে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ছবি- সংগৃহীত
6
8
'আনন্দ' ছবিতে সুমিতা সান্যালের সঙ্গে কাজ করেছিলেন বিগ বি। ১৯৭১ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে তাঁদের জুটি আজও অবিস্মরণীয়। ছবি- সংগৃহীত
7
8
'ফরার', 'বিরুদ্ধ', এই দুই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন শর্মিলা ঠাকুর। তাঁদের অনস্ক্রিন জুটিও দারুণ হিট। ছবি- সংগৃহীত
8
8
কাজল বা রানি মুখার্জির সঙ্গে অমিতাভ বচ্চন কখনও জুটি না বাঁধলেও তাঁরা একত্রে একাধিক ছবিতে কাজ করেছেন। 'কভি খুশি কভি গম', 'ব্ল্যাক' ছবিতে তাঁদের দেখা গিয়েছিল।ছবি- সংগৃহীত