জামশেদপুর থেকে বিশ্বমঞ্চ, ৬৫০ কোটির মালকিন প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্য যেন সিনেমার মতো
নিজস্ব সংবাদদাতা
৩ আগস্ট ২০২৬ ১৯ : ৩৩
শেয়ার করুন
1
14
আজ তিনি বলিউড ও হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত এক আন্তর্জাতিক তারকা। অভিনয়, প্রযোজনা, ব্যবসা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট—সব মিলিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাম্রাজ্যের মূল্য প্রায় ৬৫০ কোটি টাকা। এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না।
2
14
১৯৮২ সালের ১৮ জুলাই ঝাড়খণ্ডের জামশেদপুরে জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর বাবা-মা দু'জনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন।
3
14
বাবার চাকরির সূত্রে ছোটবেলায় দেশের বিভিন্ন শহরে কাটে তাঁর শৈশব। পরে পড়াশোনার জন্য কিছুদিন আমেরিকাতেও ছিলেন।
4
14
ভারতে ফিরে আসার পর মাত্র ১৮ বছর বয়সে ২০০০ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেন মিস ওয়ার্ল্ড খেতাব। সেই জয়ই বদলে দেয় তাঁর জীবনের মোড়।
5
14
২০০৩ সালে 'দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর 'আন্দাজ', 'এতরাজ', 'ফ্যাশন', 'কামিনে', 'ডন', 'বরফি!', 'মেরি কম', 'বাজিরাও মস্তানি'–সহ একের পর এক ছবিতে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দেন।
6
14
'ফ্যাশন' ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ কিন্তু বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা এত সহজ ছিল না৷
7
14
তথাকথিত সৌন্দর্যের সংজ্ঞার সঙ্গে মেলেনা প্রিয়াঙ্কা চোপড়ার চেহারা৷ তাই বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গেই পেশাগত প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি মাত্রায় ছিল।
8
14
কিন্তু নিজের লক্ষ্যে স্থির ছিলেন প্রিয়াঙ্কা। সমালোচনা কুৎসাতে কান না দিয়ে করে গিয়েছেন নিজের কাজ৷ শুধু বলিউডেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা।
9
14
মার্কিন টেলিভিশন সিরিজ 'Quantico'-তে অভিনয়ের মাধ্যমে হলিউডে নিজের জায়গা তৈরি করেন। এরপর 'Baywatch', 'The Matrix Resurrections', 'Love Again', 'Heads of State'-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।
10
14
অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তাও। তাঁর প্রযোজনা সংস্থা Purple Pebble Pictures আঞ্চলিক সিনেমাকে উৎসাহ দিয়েছে। এছাড়া প্রসাধনী দ্রব্য, নিউ ইয়র্কের ভারতীয় রেস্তোরাঁ Sona (যদিও বর্তমানে তিনি এই উদ্যোগ থেকে সরে এসেছেন), বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি এবং সোশ্যাল মিডিয়া থেকেও বিপুল অর্থ উপার্জন করেন প্রিয়াঙ্কা।
11
14
২০১৮ সালে মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। নিক জোনাসের সঙ্গে বিয়ে নিয়েও হয়েছিল তুমুল আলোচনা৷ প্রিয়াঙ্কা আর নিকের বয়সের তারতম্যের কারণে কটাক্ষ করা হয়েছিল৷
12
14
২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে পরিবার ও কাজ—দুই দিকই সমান দক্ষতায় সামলাচ্ছেন এই অভিনেত্রী।
13
14
বিলাসবহুল জীবনযাপনের জন্যও পরিচিত প্রিয়াঙ্কা। মুম্বই, গোয়া ও লস অ্যাঞ্জেলসে তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। এছাড়া তাঁর গ্যারাজে রয়েছে রোলস-রয়েস, মার্সিডিজ-মেবাখ, বিএমডব্লিউ, পোর্শে-সহ একাধিক দামি গাড়ি।
14
14
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বের সর্বাধিক পরিচিত ভারতীয় অভিনেত্রীদের অন্যতম। একটি ছোট শহর থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার জোরে প্রতিষ্ঠিত হওয়া তাঁর এই যাত্রা বহু তরুণ-তরুণীর কাছে আজও অনুপ্রেরণা।