ভয়ঙ্কর দুঃসংবাদ বিনোদন জগতে! বাগদানের মাত্র ছ'মাসের মধ্যেই সম্পর্কে ইতি টানলেন এই তারকা জুটি
নিজস্ব সংবাদদাতা
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ : ৫৪
শেয়ার করুন
1
8
বিচ্ছেদের পথে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী সাউ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা অভিনেত্রী আকৃতি আগরওয়াল।
2
8
বাগদানের মাত্র ছ’মাস পরেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে এনেছেন আকৃতি নিজেই।
3
8
গত মার্চ মাসে ধুমধাম করে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল এবং সেই খবর তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
4
8
তবে তাঁদের পোস্ট অনুযায়ী, ভবিষ্যতের ভিন্ন লক্ষ্য এবং নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তাঁরা দু’জনে পারস্পরিক সম্মতিতে এই সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
5
8
আকৃতি জানিয়েছেন তিনি ও পথ্বী নাকি একে অপরের সঙ্গে আলোচনা করে, দু'জনের সম্মতিতেই এই সিদ্ধান্তে এসেছেন।
6
8
পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করে আকৃতি নেটিজেনদের উদ্দেশ্যে বলেন, দয়া করে এই বিচ্ছেদ নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা বা অনুমান করা থেকে বিরত থাকুন। এই কঠিন পরিস্থিতিতে সবার সহযোগিতা ও বোঝার মানসিকতা একান্ত কাম্য।
7
8
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে আকৃতির একটি রহস্যময় পোস্ট ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছিল। যদিও সেই সময় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ওই পোস্টটি পৃথ্বীকে নিয়ে ছিল না এবং তাঁদের সম্পর্ক ভাঙেনি।
8
8
তবে এবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাঁদের এই ছ'মাসের সম্পর্কের সম্পূর্ণ ইতি ঘটল। বিচ্ছেদের এই ঘোষণায় তাঁদের অনুরাগীরা বেশ হতবাক।