এবারের রাষ্ট্রপতি পুলিশ পদকের তালিকায় জায়গা করলেন পশ্চিমবঙ্গের একাধিক আইপিএস এবং পুলিশ আধিকারিক।
2
6
রাষ্ট্রপতির পদকের জন্য মনোনীত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। সেই সঙ্গেই আরও ২০জন পুলিশ অফিসার এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীও এই তালিকায় অন্তর্ভুক্ত।
3
6
প্রতি বছরই স্বাধীনতা দিবসের ঠিক আগে দায়িত্বে এবং কর্তব্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশের সেরা পুলিশদের তালিকা প্রকাশ করা হয়, তাঁরা 'প্রেসিডেন্ট মেডেল' পাওয়ার জন্য মনোনীত হন।
4
6
তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন, অখিলেশ কুমার চতুর্বেদী (পুলিশ কমিশনার), ভি সলোমন নেসাকুমার(অতিরিক্ত পুলিশ কমিশনার), ধ্রুবজ্যোতি দে ( অতিরিক্ত পুলিশ কমিশনার), সুদীপ্ত সরকার (ডিএসপি), শুভাসিশ দত্ত (ইন্সপেক্টর, প.ব পুলিশ), সৌভাল পাল (ইন্সপেক্টর, প.ব পুলিশ)।