প্রতিদিন মাত্র ৫০ টাকা করে আলাদা করে রাখলে ভবিষ্যতে বড় অঙ্কের টাকা পাওয়া সম্ভব? পোস্ট অফিসের একটি বিশেষ জীবনবিমা প্রকল্পকে ঘিরে এমনই একটি হিসাব সামনে এসেছে। এই প্রকল্পের নাম গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Yojana)।
2
12
তবে প্রথমেই জেনে রাখা দরকার, এটি শুধুমাত্র টাকা জমিয়ে রাখার স্কিম নয়। এটি আসলে একটি জীবনবিমা প্রকল্প, যার সঙ্গে বোনাসও যুক্ত হয়।
3
12
গ্রাম সুরক্ষা যোজনা হল পোস্ট অফিসের Rural Postal Life Insurance বা RPLI-এর একটি প্রকল্প। এই পলিসিতে নির্দিষ্ট পরিমাণ টাকা বিমা হিসেবে রাখা যায়। পরে পলিসির নিয়ম অনুযায়ী সেই টাকার সঙ্গে বোনাস যোগ হয়।
4
12
এই প্রকল্পে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১০ লক্ষ পর্যন্ত বিমার অঙ্ক নেওয়ার সুযোগ রয়েছে। সাধারণত ১৯ থেকে ৫৫ বছর বয়সীরা এই পলিসি নিতে পারেন।
5
12
তাহলে ৫০ করে জমিয়ে ৩৫ লক্ষ কীভাবে?এখানেই রয়েছে আসল হিসাব। ধরুন, কোনও ব্যক্তি ১৯ বছর বয়সে ১০ লক্ষের পলিসি নিলেন। তিনি দীর্ঘ সময় ধরে এই পলিসির প্রিমিয়াম দিতে থাকলেন।
6
12
হিসাব অনুযায়ী, ৫৫ বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে মাসে প্রায় ১,৫১৫ টাকা দিতে হতে পারে। অর্থাৎ প্রতিদিনের হিসাবে প্রায় ৫০ টাকা।
7
12
এবার পলিসির সঙ্গে পাওয়া বোনাসের হিসাব যোগ করা হয়। উদাহরণ হিসেবে, প্রতি ১,০০০ টাকা বিমার জন্য বছরে ৬০ টাকা বোনাস ধরা হলে, দীর্ঘ সময় ধরে সেই বোনাসের পরিমাণ প্রায় ২৪.৬০ লক্ষ টাকা হতে পারে।
8
12
এর সঙ্গে মূল ১০ লক্ষ টাকা বিমার অঙ্ক যোগ করলে মোট টাকা দাঁড়ায় প্রায় ৩৪.৬০ লক্ষ টাকা অর্থাৎ প্রায় ৩৫ লক্ষ টাকা৷
9
12
এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি শুধুমাত্র ভবিষ্যতের জন্য টাকা জমানোর ব্যবস্থা নয়। এর সঙ্গে জীবনবিমার সুবিধাও রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ হলে পলিসির উপর ঋণ নেওয়ার সুবিধাও পাওয়া যেতে পারে।
10
12
আবার নির্দিষ্ট সময় পর পলিসি বন্ধ বা সারেন্ডার করার সুযোগ রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগে পলিসি বন্ধ করলে কত টাকা পাওয়া যাবে, তা পলিসির নিয়মের উপর নির্ভর করবে।
11
12
আপনার বয়স, কত টাকার পলিসি নিচ্ছেন, কত বছর প্রিমিয়াম দেবেন এবং সেই সময় প্রযোজ্য বোনাসের হার কত—এসবের উপর চূড়ান্ত টাকার অঙ্ক নির্ভর করবে।
12
12
অর্থাৎ ৩৫ লক্ষ কোনও নির্দিষ্ট গ্যারান্টিড রিটার্নের অঙ্ক নয়। পলিসি নেওয়ার আগে বর্তমান বোনাসের হার এবং অন্যান্য শর্ত অবশ্যই জেনে নিতে হবে।