বর্তমান সময় বিনিয়োগের নানা মাধ্যম রয়েছে। কেউ এসআইপি বা লাম্পসাম বেছে নেন। কেউ আবার ব্যাঙ্কে টাকা রাখতেই স্বচ্ছন্দ বোধ করেন। এফডি বা আরডি করেন। কিন্তু জানেন কি এসব ছাড়াও এমন আরও একটি স্কিম আছে যেখানে আপনি অল্প টাকা দিয়েই বিনিয়োগ করতে পারেন। হ্যাঁ, মাত্র ১০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করা যায়। আর ১০ বছর পর নিশ্চিত ব্যাপক রিটার্ন পাওয়া যায়। ছবি- সংগৃহীত
2
7
কথা হচ্ছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমের। কোনও ব্যক্তি এই স্কিমে টাকা বিনিয়োগ করলে সুদ বাবদ তিনি পেতে পারেন সর্বোচ্চ ৪ লাখ ৪০ হাজার টাকা। ছবি- সংগৃহীত
3
7
সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করা যায়? পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম বা পোস্ট অফিস আরডি স্কিমে মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। কারা বিনিয়োগ করতে পারেন? পূর্ণবয়স্ক অর্থাৎ ১৮ বছর বা তার বেশি বয়সের যে কোনও ব্যক্তি কোনও পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলে তাতে বিনিয়োগ করতে পারেন। ছবি- সংগৃহীত
4
7
কত বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন? পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। অর্থাৎ ধরা যাক আপনি প্রতিদিন ৩০০, অর্থাৎ মাসে ৯০০০ টাকা যদি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পর আপনার বিনিয়োগ করা অর্থ দাঁড়াবে ৫ লাখ ৪০ হাজার টাকা। তবে মূলধনের পরিমাণ ছাড়াবে ৬ লাখ টাকা।ছবি- সংগৃহীত
5
7
আর যদি ৫ এর বদলে ১০ বছর বিনিয়োগ করেন, আপনার সঞ্চিত অর্থের পরিমাণ হবে ১০.৮০ লাখ টাকা। কিন্তু রিটার্ন পাবেন ১৫.২০ লাখ টাকা। অর্থাৎ প্রায় ৫ লাখ টাকা সুদ পাবেন।ছবি- সংগৃহীত
6
7
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, একসঙ্গে এতটা থোক টাকা পাওয়ার পাশাপাশি এই স্কিমে বিনিয়োগ করলে প্রয়োজনে এখান থেকে লোন নিতে পারেন। এক বছরের মধ্যে ২ শতাংশ হারে যে টাকা জমা করেছেন সেই টাকার ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারবেন। ছবি- সংগৃহীত
7
7
ফলে যাঁরা ঝুঁকি না নিয়ে নিশ্চিত রিটার্ন চান, তাও মোটা টাকার, এবং অবশ্যই অল্প বিনিয়োগ করে তাঁদের জন্য এই স্কিম যে দুর্দান্ত সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না।ছবি- সংগৃহীত