১ জুলাই থেকে রান্নার গ্যাস বুকিংয়ে কড়াকড়ি নিয়ম! এই কাজ না করলেই সিলিন্ডার পরিষেবায় সমস্যায় পড়তে পারেন
নিজস্ব সংবাদদাতা
২৫ জুন ২০২৬ ১৪ : ০৬
শেয়ার করুন
1
12
রান্নার গ্যাস ব্যবহার করেন এমন কোটি কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ জুলাই থেকে কিছু পুরনো এলপিজি গ্যাস সংযোগ এবং ভর্তুকি পাওয়ার নিয়মে পরিবর্তন আসতে পারে।
2
12
মূলত ভুয়ো ও অকার্যকর সংযোগ চিহ্নিত করতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।
3
12
সরকারের লক্ষ্য হল, যাঁরা সত্যিই গ্যাস ব্যবহার করেন এবং সরকারি সুবিধার যোগ্য, তাঁদের কাছেই ভর্তুকির টাকা পৌঁছে দেওয়া। এই কারণে এলপিজি গ্রাহকদের ই-কেওয়াইসি বা ইলেকট্রনিক পরিচয় যাচাই করানোর উপর জোর দেওয়া হচ্ছে।
4
12
অনেক গ্রাহক এখনও আধার কার্ডের মাধ্যমে নিজেদের তথ্য যাচাই করেননি। তাঁদের দ্রুত এই কাজটি সম্পূর্ণ করতে বলা হয়েছে।
5
12
বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি করা অত্যন্ত জরুরি। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা না হয়, তাহলে ভবিষ্যতে গ্যাসের ভর্তুকি পাওয়া বন্ধ হতে পারে। তবে ই-কেওয়াইসি না করলেই সঙ্গে সঙ্গে গ্যাস সংযোগ কেটে দেওয়া হবে, এমন কোনও ঘোষণা সরকার করেনি।
6
12
আরও একটি বিষয় নিয়ে সরকার নজরদারি করছে। অনেক এলাকায় এখন পাইপলাইনের মাধ্যমে পিএনজি সরবরাহ করা হচ্ছে। কিছু পরিবার একই সঙ্গে পিএনজি এবং এলপিজি-দুই ধরনের গ্যাস সংযোগ ব্যবহার করছে।
7
12
এমন ক্ষেত্রে অপ্রয়োজনীয় বা ডুপ্লিকেট সংযোগ চিহ্নিত করার কাজ চলছে। তবে এই নিয়ম সব জায়গায় একভাবে কার্যকর হবে না। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
8
12
ই-ওয়াইসি করার জন্য গ্রাহকদের খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। নিজের গ্যাস সংস্থার অফিসে গিয়ে, ডেলিভারি কর্মীর সাহায্যে বা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজ করা যায়। সাধারণত আধার নম্বর যাচাই এবং মুখের ছবি মিলিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
9
12
অনেকেই ভাবছেন, ১ জুলাইয়ের পর কি তাঁদের গ্যাস পাওয়া বন্ধ হয়ে যাবে? বর্তমানে এমন কোনও সরকারি নির্দেশ নেই।
10
12
যাঁদের তথ্য এখনও যাচাই হয়নি, তাঁদের দ্রুত ই-কেওয়াইসি করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে ভর্তুকি পাওয়া বা গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
11
12
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে ভর্তুকি ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে ভুয়ো সংযোগ কমবে এবং সরকারি সুবিধা প্রকৃত গ্রাহকদের কাছে পৌঁছবে।
12
12
যদি এখনও ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব এই কাজটি সম্পূর্ণ করে নেওয়াই সবচেয়ে ভাল।