ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এর পক্ষ থেকে তথ্য অধিকার (আরটিআই) আইনের অধীনে দেওয়া এক উত্তরে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রায় ৯৬ লক্ষ সুবিধাভোগী ২০২৫ অর্থবর্ষে একবারও এলপিজি রিফিল করেননি।
2
13
২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারির আরটিআইয়ের জবাবে দেখা গিয়েছে যে, ২০২৪-২৫ অর্থবর্ষে ৯৫,৮৮,৮০৪ জন উজ্জ্বলা যোজনার গ্রাহক গ্যাস রিফিল করাননি। যা বিগত পাঁচটি অর্থবর্ষের মধ্যে সর্বোচ্চ।
3
13
আরটিআইয়ের তথ্যে আরও দেখা গিয়েছে যে, কেন্দ্র প্রকল্পটি সম্প্রসারণ করে লক্ষ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়া সত্ত্বেও, রিফিল না নেওয়া সুবিধাভোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।
4
13
আরটিআই-এর জবাবে সেই সব গ্রাহকদের বছরভিত্তিক তথ্য দেওয়া হয়েছে, যারা চলতি অর্থ বছরে এলপিজি রিফিল নেননি। পরিসংখ্যানে দেখা গিয়েছে যে, গত পাঁচ বছরে রিফিল না নেওয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২১ অর্থবর্ষে সংখ্যাটি ছিল প্রায় ৪৫ লক্ষ। ২০২৫ অর্থবর্ষে প্রায় তা ৯৬ লক্ষে দাঁড়িয়েছে।
5
13
এই পরিসংখ্যানটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ প্রকল্পটি দরিদ্র পরিবারগুলিকে কাঠ, কয়লা ও গোবরের ঘুঁটের মতো প্রচলিত জ্বালানি থেকে সরিয়ে রান্নার জন্য অপেক্ষাকৃত পরিচ্ছন্ন এলপিজি জ্বালানি ব্যবহারে উৎসাহিত করার জন্য শুরু করা হয়েছিল।
6
13
তথ্য অধিকার আইনের অধীনে পূর্বে প্রকাশিত তথ্যেও ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, উজ্জ্বলা যোজনায় বহু পরিবার হয় প্রায়শই সিলিন্ডার রিফিল করে না অথবা একেবারেই রিফিল করা এড়িয়ে যায়।
7
13
আরটিআই-এর জবাবে জানানো হয়েছে যে, ১ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ান অয়েলই উজ্জ্বলা যোজনার অধীনে ৪.৯৫ কোটি এলপিজি সংযোগ দিয়েছে।
8
13
ভারতের তিনটি সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়। যার মধ্যে এলপিজি বিতরণে ইন্ডিয়ান অয়েলের অংশই সবচেয়ে বেশি।
9
13
প্রকল্পের অধীনে, কেন্দ্র প্রতিটি সংযোগের জন্য ১৬০০ টাকা প্রদান করে। এর মধ্যে থাকে এলপিজি সিলিন্ডারের জন্য নিরাপত্তা আমানত, প্রেশার রেগুলেটর, এলপিজি হোস, কনজিউমার কার্ড এবং প্রশাসনিক খরচ।
10
13
তেল বিপণনকারী সংস্থাগুলিকেও সুবিধাভোগীদের এলপিজি স্টোভ এবং প্রথম রিফিলের খরচ মেটানোর জন্য ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। পিএমইউওয়াই ২.০-এ ১.৬ কোটি অতিরিক্ত সংযোগের জন্য ২,৫৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়।
11
13
উজ্জ্বলা ২.০ সম্প্রসারণে ৭৫ লক্ষ সংযোগের জন্য ১,৬৫০ কোটি টাকা এবং সর্বশেষ সম্প্রসারণে ২৫ লক্ষ অতিরিক্ত সংযোগের জন্য ৫১২ কোটি টাকা দেয় কেন্দ্র। উজ্জ্বলা ২.০-এর অধীনে, তেল বিপণনকারী সংস্থাগুলি সুবিধাভোগীদের প্রথম রিফিল এবং এলপিজি স্টোভ বিনামূল্যে সরবরাহ করেছিল।
12
13
আরটিআইয়ের তথ্য অনুযায়ী, ৩১শে ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে তপশিলি জাতির ৫৭,৬২,৭১৭ জন এবং তপশিলি সম্প্রদায়ের ৩১,৭৪,৬৫৫ জন। মোট সংযোগ সংখ্যা ৫৩,২২,৮২১টি। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে এই সংযোগ বেশি।
13
13
২০২৫ অর্থবর্ষে প্রায় এক কোটি সুবিধাভোগী সিলিন্ডার রিফিল না করায়, একটি প্রশ্ন উঠেছে যে, শুধুমাত্র সংযোগ সম্প্রসারণই কি যথেষ্ট, নাকি দরিদ্রতম পরিবারগুলির মধ্যে এলপিজির ধারাবাহিক ব্যবহার নিশ্চিত করতে আরও হস্তক্ষেপের প্রয়োজন?