বাংলায় ভোটপ্রচার সেরে সোমবারই পড়শি সিকিমে গিয়ে উঠেছেন মোদি ৷ গ্যাংটকে মঙ্গলবার সকালে একেবারে অন্য অবতারে ধরা দেন প্রধানমন্ত্রী৷ সেখানে মঙ্গলবার সকালে কচিকাঁচাদের সঙ্গে ফুটবলে মজেন মোদি ৷ পুরোপুরি স্পোর্টস অ্যাটায়ারে অবতীর্ণ হন দেশের প্রধানমন্ত্রী ৷ এরপর স্থানীয় কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেলেন ৷ সেই ছবি এবং ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল ৷
2
5
গ্য়াংটকে লোকভবন বিল্ডিংয়ের সামনের মাঠে খুদেদের সঙ্গে ফুটবল খেলেন মোদি। সেই অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী৷ যেখানে তিনি লেখেন, "খুদেদের সঙ্গে অফুরান প্রাণশক্তিতে ভরপুর একটি ফুটবল সেশন ৷"
3
5
এরপর সেই ভিডিও এক্স হ্য়ান্ডলে শেয়ার করেছেন তিনি৷ লিখেছেন, "গ্য়াংটকে একটি ফুটবলের সকাল ৷ আমরা শিখলাম, আমরা খেললাম, আমরা উদযাপন করলাম এবং সর্বোপরি আমরা খেলাটাকে উপভোগ করলাম ৷"
4
5
বঙ্গে ভোট প্রচারের ফাঁকে দিন কয়েক আগে কলকাতায় গঙ্গাবঙ্গে প্রধানমন্ত্রীর ক্যামেরা হাতে ছবি নজর কেড়েছিল ৷ তার আগে ঝাড়গ্রামে প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেয়ে নেটপাড়ায় শোরগোল ফেলেছিলেন তিনি ৷ এবার ভোটপ্রচার সেরেপড়শি রাজ্য সিকিমে ফুটবল খেলে চর্চায় প্রধানমন্ত্রী ৷
5
5
সিকিমের অর্ধশত রাজ্য দিবসের সমাপ্তি অনুষ্ঠানের যোগ দিতে গ্য়াংটকে গিয়েছেন মোদি ৷ সেখানে দিনভর নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা তাঁর।