প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা (পিএমবিজেপি) ভারত সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প। ২০০৮ সালে রাসায়নিক ও সার মন্ত্রক এটি চালু করে।
2
11
এর পরিধি বাড়াতে এবং জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে জেনেরিক ওষুধ প্রদানের লক্ষ্যে ২০১৬ সালে এর নতুন নামকরণ করা হয় প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা (পিএমবিজেপি)।
3
11
আপনি যদি আয়ের খোঁজ করে থাকেন তাহলে জন ঔষধি কেন্দ্র খুলে অনেক টাকা আয় করতে পারেন। এই ওষুধের দোকান খুলতে টাকা দেবে খোদ কেন্দ্রীয় সরকার।
4
11
বর্তমানে দেশের ৭৮৪টি জেলার মধ্যে ৭৭৬টি জেলায় রয়েছে এই কেন্দ্র। দেশে এখন ২০১৪৯টি জন ঔষধি কেন্দ্র রয়েছে।
5
11
এই কেন্দ্রে পাওয়া যায় জেনেরিক ওষুধ। যাতে ওষুধের উপকরণ এক থাকলেও নামী সংস্থার চেয়ে অনেক কম দামে মেলে এই ওষুধ।
6
11
জন ঔষধি কেন্দ্রে ২০১০ ধরনের মেডিসিন ছাড়াও ৩১৫ ধরনের সার্জিকাল জিনিস পাওয়া যায়। ওষুদের তালিকায় আছে, ক্যান্সার, ডায়াবেটিস ছাড়াও গ্যাস্ট্রো ও নার্ভের মেডিসিন।
7
11
আবেদন ফি ৫০০০ টাকা। এটা কিন্তু ফেরতযোগ্য নয়। তবে মহিলা উদ্যোগপতি, দিব্যাঙ্গ বা এসসি, এসটি হলে ফি দিতে হবে না।
8
11
কেন্দ্র খোলার জন্য সরকার আসবাবপত্র, কম্পিউটার, ফ্রিজ কেনার জন্য ২ লক্ষ টাকা সাহায্য দেবে। লাগবে ১২০ বর্গফুটের জায়গা। ভাড়ার জায়গা হলেও হবে।
9
11
রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে। ওষুধ বিক্রির পর পাওয়া যাবে ২০ শতাংশ কমিশন। ওষুধ বিক্রির উপর বাড়তি ইনসেনটিভের সুবিধাও রয়েছে।
10
11
janaushadhi.gov.in পোর্টালে গিয়ে ‘অ্যাপ্লাই ফর কেন্দ্র’ অপশনে ক্লিক করুন। সেখানে গিয়ে সাইন ইন বা রেজিস্টার করুন।
11
11
রেজিস্ট্রেশন ফর্মে পূরণ করে ড্রপ ডাউন বক্সে গিয়ে রাজ্য নির্বাচন করুন। এরপরে আইডি পাসওয়ার্ড সেকশনে কনফার্ম পাসওয়ার্ড করুন। শেষে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট বটন ক্লিক করুন।