রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির অত্যাধিক লোকসানের মুখোমুখি হয়েছে। এর জেরে ফের বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম।
5
11
দেশের তেল মার্কেটিং সংস্থাগুলি প্রতি মাসে আনুমানিক প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই ক্ষতিপূরণের জন্যেই পেট্রোল, ডিজেলের দাম বাড়তে পারে।
6
11
অপরিশোধিত তেলের দাম কিছুদিন আগেও ব্যারেল প্রতি প্রায় ৭০ ডলার ছিল। তা এখন ব্যারেল প্রতি ১২৬ ডলারে পৌঁছেছে। ওয়াকিবহাল মহলের ধারণা, যুদ্ধ মিটলেও অপরিশোধিত তেলের দাম ৮০ মার্কিন ডলারের আশেপাশেই থাকবে।
7
11
সূত্রের খবর, বর্তমানে তেল কোম্পানিগুলো পেট্রোল প্রতি লিটারে প্রায় ২৪ টাকা এবং ডিজেল প্রতি লিটারে প্রায় ৩০ টাকা অতিরিক্ত ক্ষতির বোঝা বহন করছে।
8
11
২০২২ সালের পর থেকে ভারতে পেট্রোল, ডিজেলের দামে বিরাট কোনও বদল হয়নি। অথচ পশ্চিম এশিয়ায় অস্থিরতার জেরে জাপান থেকে ব্রিটেন এর দাম ৩০ শতাংশ বাড়িয়েছে।
9
11
সূত্রের খবর, এবার পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা বাড়তে পারে। পাশাপাশি গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামও ৪০ থেকে ৫০ টাকা বাড়তে পারে।
10
11
১০ মে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭৭ টাকা এবং ডিজেল ৮৭.৬৭ টাকা। মুম্বইতে পেট্রোল ১০৩.৫০ টাকা এবং ডিজেল ৯০.০৩ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোল ১০২.৯৬ টাকা ও ডিজেল ৯০.০০ দরে বিক্রি হচ্ছে।
11
11
কলকাতায় পেট্রোলের দাম ১০৫.৪১ এবং ডিজেল ৯২.০২ টাকা। চেন্নাইতে পেট্রোল ১০০.৯০ টাকা এবং ডিজেল ৯২.৪৯ টাকা। এছাড়া লখনউতে পেট্রোল ৯৪.৬৯ টাকা ও ডিজেল ৮৭.৮১ টাকা এবং হায়দরাবাদে পেট্রোল ১০৭.৫০ টাকা ও ডিজেল ৯০.০৩ টাকা দরে বিক্রি হচ্ছে।