আজকাল ওয়েবডেস্ক: গতকালই স্বাক্ষর রয়েছে ইরান-আমেরিকা শান্তিচুক্তি। প্রায় চার মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটেছে। এই ঐতিহাসিক পদক্ষেপের পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম আরও হ্রাস পেয়েছে।
2
9
পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এতদিন আকাশছোঁয়া হয়ে উঠেছিল।
3
9
তার প্রভাবে ভারতের বাজারেও তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৭.৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে।
4
9
তবে এ বার স্বস্তি! সোমবার, ১৯ জুন দেশের বাজারে পেট্রোল, ডিজেল এবং সিএনজি (সিএনজি)-র দামে নতুন করে কোনও পরিবর্তন করা হয়নি।
5
9
যে যুদ্ধ পরিস্থিতি গত কয়েক মাস ধরে বিশ্ব অর্থনীতিকে নাস্তানাবুদ করে তুলেছিল।
6
9
তার অবসানের ইঙ্গিত মিলতেই অপরিশোধিত তেলের দাম এখন যুদ্ধপূর্ববর্তী স্তরে অর্থাৎ প্রতি ব্যারেল ৭৫ ডলারে নেমে এসেছে।
7
9
আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই পতন আগামী দিনে ভারতের ঘরোয়া বাজারেও স্বস্তি আনতে পারে বলে আশা করা হচ্ছে।
8
9
আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত? একনজরে দেখে নিন:
কলকাতা: ১১৩.৫১ টাকা প্রতি লিটার
মুম্বই: ১১১.১৮ টাকা প্রতি লিটার
বেঙ্গালুরু: ১১০.৯৩ টাকা প্রতি লিটার
চেন্নাই: ১০৭.৭৭ টাকা প্রতি লিটার
নয়ডা: ১০২.১২ টাকা প্রতি লিটার
গুরুগ্রাম: ১০২.১৭ টাকা প্রতি লিটার
নয়াদিল্লি: ১০২.১২ টাকা প্রতি লিটার
9
9
বিভিন্ন শহরে ডিজেলের দাম:
কলকাতা: ৯৯.৮২ টাকা প্রতি লিটার
বেঙ্গালুরু: ৯৮.৮০ টাকা প্রতি লিটার
মুম্বই: ৯৭.৮৩ টাকা প্রতি লিটার
চেন্নাই: ৯৯.৫৫ টাকা প্রতি লিটার
নয়ডা: ৯৫.৫৬ টাকা প্রতি লিটার
গুরুগ্রাম: ৯৫.৮৩ টাকা প্রতি লিটার
নয়াদিল্লি: ৯৫.২০ টাকা প্রতি লিটার
ভুবনেশ্বর: ১০০.৫২ টাকা প্রতি লিটার
হায়দরাবাদ: ১০৩.৮২ টাকা প্রতি লিটার
জয়পুর: ৯৭.৭৮ টাকা প্রতি লিটার
লখনউ: ৯৫.৩৬ টাকা প্রতি লিটার
পাটনা: ৯৯.৪৭ টাকা প্রতি লিটার
তিরুবনন্তপুরম: ১০৪.৪০ টাকা প্রতি লিটার
চণ্ডীগড়: ৮৯.৪৭ টাকা প্রতি লিটার