'মা হয়েছি, আস্ত পাহাড় খেয়ে ফেলিনি,' ওজন বেড়ে যাওয়ায় কটাক্ষের মুখে পত্রলেখা, চটে গিয়ে কী বললেন?
নিজস্ব সংবাদদাতা
১৭ এপ্রিল ২০২৬ ১০ : ৪২
শেয়ার করুন
1
8
মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে নেটদুনিয়ার একাংশের কুৎসিত আক্রমণের শিকার হতে হয়েছে অভিনেত্রী পত্রলেখাকে।
2
8
তবে চুপ করে বসে থাকার পাত্রী তিনি নন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রোলারদের কড়া ভাষায় জবাব দিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন এই বাঙালি অভিনেত্রী।
3
8
২০২২ সালে অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পত্রলেখা। সম্প্রতি এই দম্পতি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। মেয়ের মা হয়েছেন পত্রলেখা।
4
8
মাতৃত্বের এই সুন্দর সফর উপভোগ করার মাঝেই বডি শেমিং বা শরীর নিয়ে বিদ্রুপের মুখে পড়তে হয় তাঁকে। গর্ভাবস্থা পরবর্তী ওজন বৃদ্ধি নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য ধেয়ে আসে তাঁর দিকে।
5
8
নেটিজেনদের একাংশ তাঁর বর্তমান চেহারা নিয়ে কাটাছেঁড়া শুরু করলে মেজাজ হারান অভিনেত্রী। নিজের ক্ষোভ উগরে দিয়ে পত্রলেখা জানান, একটি প্রাণকে পৃথিবীতে আনার সফরটি মোটেও সহজ নয়। এই সময়ে নারীর শরীরে নানা ধরনের হরমোনজনিত এবং শারীরিক পরিবর্তন আসা অত্যন্ত স্বাভাবিক।
6
8
সমাজমাধ্যমে পত্রলেখা লেখেন, 'আমার কী হয়েছে! আমি সদ্যই একটি সন্তানের জন্ম দিয়েছি! সারাদিন বসে বসে আস্ত পাহাড় সমান খাবার খেয়েছি এমনটা নয়।'
7
8
তিনি আরও লেখেন, 'হ্যাঁ, আমার ওজন বেড়েছে, যা আপনাদের কাছে কোনও অস্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে। আমি কেবল একটি সন্তানের জন্ম দিয়েছি এবং একই সঙ্গে দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছি,যেগুলো মোটেও সহজ কাজ নয়।'
8
8
পত্রলেখা স্পষ্ট জানান যে, 'আমার হাতে থাকলে আমি নিজেকে এমন দেখাক তা চাইতাম না। কিন্তু মা হওয়ার সময় আমার শরীর এভাবেই গড়ে উঠেছে। দয়া করে একটু মানবিক হতে শিখুন।'