প্যান কার্ডে কোনও তথ্য ভুল আছে? চিন্তা নেই, এই পদ্ধতিতে বাড়িতে বসেই ঠিক করে নিন
নিজস্ব সংবাদদাতা
২৩ জুন ২০২৬ ০৮ : ৩০
শেয়ার করুন
1
15
যদি কোনও কারণে আপনার প্যান কার্ডের ছবি বা স্বাক্ষর পরিবর্তন করতে চান, তাহলে এখন সহজেই অনলাইনের মাধ্যমে তা করা যায়।
2
15
প্যান কার্ডে ছবি বা স্বাক্ষর পরিবর্তনের জন্য কিছু নথি প্রয়োজন৷ পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে।
3
15
কয়েকদিন আগে তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে৷ খুব পুরনো ছবি এক্ষেত্রে ব্যবহার করবেন না।
4
15
একটা সাদা কাগজে আপনার নতুন সইটি পরিস্কারভাবে করবেন৷ কোনও কাটাকুটি বা আঁচড় যেন না থাকে৷ এবার সইটি স্ক্যান করে রাখুন৷
5
15
ছবি ও স্বাক্ষর আপলোড করার আগে ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট সাইজ ও ফরম্যাট মেনে চলুন।
6
15
আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর অবশ্যই কাছে রাখতে হবে। কারণ শেষ ধাপে আধার নম্বর দিয়ে OTP যাচাই করতে হবে।
7
15
কীভাবে প্যান কার্ড আপডেট করবেন দেখে নিন। প্রথমে NSDL PAN-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোমপেজে অ্যাপ্লাই অনলাইন (Apply Online) অপশনে ক্লিক করতে হবে৷
8
15
এরপর চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিসটিং প্যান ডেটা( Changes or Correction in Existing PAN Data) নির্বাচন করুন। এরপর ক্যাটেগরিতে ইন্ডিভিডুয়াল (Individual) নির্বাচন করুন।
9
15
নিজের নাম, জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন। এরপর একটি টোকেন নম্বর তৈরি হবে।
10
15
এই টোকেন নম্বরটি লিখে রাখুন। এবার কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম (Continue with PAN Application Form)-এ ক্লিক করুন।
11
15
এবার Submit scanned images through e-Sign অপশন নির্বাচন করুন। নতুন প্যান কার্ড চাইলে “Whether Physical PAN Card is required?” প্রশ্নের উত্তরে Yes নির্বাচন করুন।
12
15
এরপর নীচের দিকে বাবা-মায়ের তথ্য পূরণ করুন। কার নাম প্যান কার্ডে রাখতে চান তা নির্বাচন করে Next-এ ক্লিক করুন।
13
15
পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে নথি আপনার কাছে আছে সেটি নির্বাচন করুন। ওয়েবসাইটে দেওয়া মাপ ও ফরম্যাট অনুযায়ী নতুন ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
14
15
ফর্ম পূরণ করার পর ১০৭ টাকা ফি জমা দিতে হবে৷ পেমেন্ট সম্পন্ন হলে আধার নম্বর দিন। আধারের সঙ্গে যুক্ত মোবাইলে OTP আসবে।
15
15
OTP লিখে যাচাই হওয়ার পর আপনি একটি Acknowledgement Receipt পাবেন। ফর্ম পূরণের সময় সক্রিয় ই-মেল আইডি দিন, যাতে ডিজিটাল প্যান কার্ড ও আবেদনের স্ট্যাটাস সম্পর্কে সঠিক তথ্য পেতে পারেন।