বদলে গেল প্যান কার্ডের নিয়ম, নতুন ফর্ম চালু! জেনে নিন জরুরি ১০ বিষয়
নিজস্ব সংবাদদাতা
১০ আগস্ট ২০২৬ ১৮ : ৪২
শেয়ার করুন
1
11
নতুন আর্থিক বছর শুরু হতেই PAN Card নিয়ে বড়সড় পরিবর্তন এসেছে। আগে নতুন PAN-এর জন্য ব্যক্তিগত আবেদনকারীদের ক্ষেত্রে Form 49A এবং নির্দিষ্ট বিদেশি আবেদনকারীদের ক্ষেত্রে Form 49AA ব্যবহৃত হত। ২০২৬ সালের নতুন নিয়মে সেই ব্যবস্থা বদলে একাধিক নতুন ফর্ম আনা হয়েছে।
2
11
নতুন ব্যবস্থায় PAN আবেদনের জন্য Form 93, Form 94, Form 95 এবং Form 96 চালু হয়েছে। আবেদনকারীর ধরন অনুযায়ী নির্দিষ্ট ফর্ম বেছে নিতে হবে। অর্থাৎ সবার জন্য একই PAN application form থাকবে না।
3
11
এর উদ্দেশ্য হল আবেদনকারীর তথ্য আরও নির্দিষ্টভাবে সংগ্রহ করা এবং PAN তৈরির ক্ষেত্রে পরিচয় ও নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।
4
11
পুরনো PAN Card কি বাতিল? এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি বিভ্রান্তি । নতুন PAN form চালু হওয়ার অর্থ এই নয় যে পুরনো PAN Card ব্যবহার করা যাবে না। আয়কর দফতরের FAQ অনুযায়ী, বিদ্যমান PAN এবং TAN নম্বরের উপর নতুন ফর্ম চালুর কোনও প্রভাব পড়ছে না।
5
11
কোনও ব্যক্তি যদি ১ এপ্রিল ২০২৬ এর পরে প্রথমবার PAN-এর জন্য আবেদন করেন, তাহলে নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে।
6
11
নতুন করে PAN-এর জন্য আবেদন করার সময় গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ফর্ম নির্বাচন করা। আবেদনকারীর ধরন অনুযায়ী ফর্ম আলাদা হতে পারে। তাই ভুল ফর্মে আবেদন করলে প্রক্রিয়ায় সমস্যা বা দেরি হতে পারে।
7
11
এছাড়াও, নামের বানান সঠিক দিতে হবে।
জন্মতারিখের তথ্য নথির সঙ্গে মিলিয়ে দিতে হবে।
পরিচয় ও ঠিকানার প্রমাণ ঠিকভাবে জমা দিতে হবে।
প্রয়োজনীয় supporting document আগে থেকে প্রস্তুত রাখতে হবে।
8
11
PAN আবেদনে দেওয়া তথ্যের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ নথির তথ্যের সামঞ্জস্য থাকা জরুরি। বিশেষ করে জন্মতারিখের ক্ষেত্রে ভুল তথ্য দিলে ভবিষ্যতে KYC, ব্যাঙ্কিং বা কর সংক্রান্ত কাজে সমস্যা তৈরি হতে পারে।
9
11
একই ব্যক্তির একাধিক PAN থাকা আইনসঙ্গত নয়। তাই নতুন নিয়ম এসেছে বলে পুরনো PAN নম্বর বাতিল করে নতুন PAN নেওয়ার চেষ্টা করা উচিত নয়।
10
11
PAN Card হারিয়ে গেলে PAN নম্বর নিজে থেকে বাতিল হয়ে যায় না। প্রয়োজন হলে e-PAN ডাউনলোড করা যায় এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় PAN card-এর reprint বা replacement-এর জন্য আবেদন করা যায়।
11
11
তবে PAN-এর নাম, জন্মতারিখ, ঠিকানা বা অন্য কোনও গুরুত্বপূর্ণ তথ্য ভুল থাকলে সংশোধনের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী প্রযোজ্য correction/update process অনুসরণ করতে হবে।