গরমকাল মানেই পান্তা ভাতের মরশুম। বাসি ভাত যেমন এতে খাওয়া হয়ে যায়, তেমনই এই পদ শরীরকে ঠান্ডা রাখে। তবে জানেন কি ওড়িশাতেও পান্তা ভাত খাওয়ার চল রয়েছে। তবে অন্য ভাবে। ছবি- সংগৃহীত
2
6
পান্তা ভাতকে ওখানে বলা হয় পাখালা ভাত। এই গরমে শরীর মনকে ঠান্ডা রাখতে এই খাবার খেতে চাইলে জেনে নিন কীভাবে বানাবেন। ছবি- সংগৃহীত
3
6
পাখালা ভাত বানানোর জন্য বাসি ভাত নিন। অথবা টাটকা ভাত জল ঢেলে রাখুন। তার সঙ্গে দিয়ে দিন ভাত অনুযায়ী পর্যাপ্ত পরিমাণের টক দই। ছবি- সংগৃহীত
4
6
এবার একটি পেঁয়াজ কুচি করে কেটে নিন। কুচিয়ে নিন একটু ধনে পাতা এবং লঙ্কা। এবার এগুলোও ভাতে মিশিয়ে ভাল করে ঘেঁটে নিন। ছবি- সংগৃহীত
5
6
এবার গ্যাসে একটি ফ্রাইং প্যানে সর্ষের তেলে সাদা সর্ষে, দুটো শুকনো লঙ্কা এবং এক মুঠো কারিপাতা হালকা ভেজে সেটাও ভাতে ঢেলে দিন। দিয়ে দিন আলাদা করে শুকনো লঙ্কা ভেজে রাখা। এটিকে ক্রাশড করে ডিজ। উপর দিয়ে ছড়িয়ে দিন কাঁচা সর্ষের তেল। তারপর ঢাকা দিয়ে রাখুন অন্তত ঘণ্টাখানেক, দেড়েক। ছবি- সংগৃহীত
6
6
এবার এই পাখালা ভাত পরিবেশন করুন। সঙ্গে আলু ভাতে, বেগুন ভাজা, ডিম ভাজা পাতে রাখতে পারেন। ছবি- সংগৃহীত