রসমালাই খেতে কার না ভাল লাগে। কিন্তু তাতে যদি থাকে পানের ফ্লেভার? ব্যাপারটা দারুণ জমে যাবে তাই না? জেনে নিন চটজলদি উপায়ে কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন এই মিষ্টি। ছবি- সংগৃহীত
2
8
পান রসমালাই বানানোর জন্য কী কী উপকরণ লাগবে আগে জেনে নিন। পান পাতা তো লাগবেই, সঙ্গে লাগবে দুধ, লেবু বা ভিনেগার, চিনি, কর্নফ্লাওয়ার, এলাচ। ছবি- সংগৃহীত
3
8
সবার প্রথমে ৫-৬ টা পানের পাতা ভাল করে ধুয়ে কেটে নিন। এবার মিক্সিতে এই পানের পাতা কুচিকে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিন। ছবি- সংগৃহীত
4
8
এবার একটি পাত্রে ২ লিটার দুধ নিয়ে ভাল করে ফুটিয়ে নিন। দুধ ফুটে এলে ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ছানা কেটে নিন। তারপর ভাল করে ছানাটা ২ থেকে ৩ বার ধুয়ে জল ঝরিয়ে নিন। ছবি- সংগৃহীত
5
8
ছানার জল ঝরে গেলে হাত দিয়ে ভাল করে ডলে ডলে সেটাকে মাখুন। খেয়াল রাখুন তাতে যেন কোনও দলা না থাকে। এবার এতে অর্ধেক চামচ কর্নফ্লাওয়ার মেশান। তারপর ভাল করে মেখে ছোট ছোট লেছি কেটে নিন। ছবি- সংগৃহীত
6
8
এবার গ্যাস ওভেনে একটি পাত্রে বেশ অনেকটা চিনি এবং পরিমাণ মতো জল দিয়ে চিনির সিরা বানিয়ে নিন। তাতে দিয়ে দিন দুই তিনটে এলাচ। এবার ভাল করে ফুটিয়ে তাতে লেছি কেটে রাখা ছানার বলগুলো দিয়ে দিন। ভাল করে ফুটিয়ে রস ছেঁকে তুলে সরিয়ে রাখুন। তারপর ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন এই ছানার বলগুলো। ছবি- সংগৃহীত
7
8
এবার আরও একটি পাত্রে এক লিটার দুধ ফোটান। দুধ ভাল করে ফুটে উঠে ঘন হয়ে এলে তাতে আগে থেকে বানিয়ে রাখার পান পাতার মিশ্রণটা ছেঁকে দিয়ে দিন। ভাল করে দুধের সঙ্গে মিশিয়ে নিন এবার। বেশ অনেকটা চিনি দিয়ে আবারও ভাল করে ফোটান। ছবি- সংগৃহীত
8
8
সব শেষে এতে ছানার বলগুলো দিয়ে ফুটিয়ে নিন মিনিট ২-৩। তারপর গরম গরম পরিবেশন করুন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। গার্নিশ করার জন্য পান বা আমন্ড, কাজু কুচিও ব্যবহার করা যায়।ছবি- সংগৃহীত