বাতিল সাড়ে লাখ লাখ রেশন কার্ড। অবৈধ রেশন কার্ড ধরতেই এই পদক্ষেপ। এছাড়া, রেশনের সুবিধা পেতে আয়ের ঊর্ধ্বসীমাও ১.২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ করা হয়েছে। ফলে, বাদ পড়েছেন বহু সুবিধাভোগী।
2
6
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বাতিল হয়েছে ৭.৭২ লক্ষ অবৈধ রেশন কার্ড। তবে, প্রয়োজনে অনলাইনে নতুন করে আবেদন করা যাবে রেশন কার্ডের জন্য।
3
6
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দেওয়া তথ্য অনুযায়ী, এই পরীক্ষা-নিরীক্ষায় বেশ কিছু অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১.৪৪ লক্ষ মানুষ, যারা আয়ের যোগ্যতার শর্ত পূরণ করেননি। ৩৫,৮০০ জন সুবিধাভোগী যারা নিয়মিত রেশন সংগ্রহ করতেন না। ২৯,৫৮০ জন মৃত সুবিধাভোগী এবং ২৩,৩৯৪টি নকল বা ডুপ্লিকেট রেশন কার্ড।
4
6
দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন যে, গত ১৩ বছরে দিল্লিতে নতুন করে কোনও রেশন কার্ড ইস্যু করা হয়নি। তিনি আরও বলেন, এই সাম্প্রতিক সংশোধনের উদ্দেশ্য হল, প্রকৃত অভাবী পরিবারগুলো যেন জনবন্টন ব্যবস্থার আওতাভুক্ত হতে পারে।
5
6
তিনি বলেন, বর্তমানে অনেকেই রাজধানীতে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে হিমশিম খাচ্ছে। আয়ের সর্বোচ্চ সীমা বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারগুলোর একটি বৃহত্তর অংশ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।