অনলাইন শপিং করতে গিয়ে অনেকেরই নানারকম ঝক্কি পোহাতে হয়। মনগড়া ডিসকাউন্ট, লুকোনো চার্জ কিংবা বিভ্রান্তিকর সার্চ রেজাল্টের খপ্পরে পড়ার অভিজ্ঞতা নতুন নয়। সাধারণ ক্রেতাদের সেই ভোগান্তি থেকে মুক্তি দিতে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্র।
2
14
'ই-কমার্স কনজিউমার প্রোটেকশন রুলস, ২০২০'-তে বড়সড় সংশোধন এনে ঘোষণা করা হলো নতুন নির্দেশিকা। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়মাবলী।
3
14
নতুন নিয়মে ক্রেতাদের কথা মাথায় রেখে মূলত কোন কোন বিষয়ে জোর দেওয়া হচ্ছে? এক নজরে দেখে নেওয়া যাক
4
14
৫০ বা ৬০ শতাংশ ডিসকাউন্টের চটকদার বিজ্ঞাপনে আর ভোলা যাবে না। এবার থেকে কোনও পণ্যে ছাড় দিলে তার বর্তমান দামের পাশাপাশি আগের দামও স্পষ্ট লিখতে হবে।
5
14
নিয়ম অনুযায়ী, অফার দেওয়ার ঠিক আগের ৩০ দিনে ওই পণ্যটি সর্বনিম্ন যে দামে বিক্রি হয়েছে, সেটিকেই 'আগের দাম' হিসেবে গণ্য করতে হবে। ফলে ছাড়টি সত্যি নাকি ভুয়ো, তা সহজেই ধরে ফেলতে পারবেন ক্রেতারা।
6
14
পছন্দের জিনিস খুঁজতে গিয়ে প্রায়ই দেখা যায় অপ্রাসঙ্গিক সব জিনিস সামনে চলে আসছে। এখন থেকে ক্রেতার সার্চ রেজাল্টকে কোনওভাবে প্রভাবিত করা যাবে না। পাশাপাশি, কোনও বিক্রেতা টাকা দিয়ে নিজের পণ্য তালিকার ওপরে তুলে আনলে (স্পনসরড লিস্টিং), তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে।
7
14
'আর মাত্র কয়েকটিই বাকি'- এমন তাড়াহুড়ো তৈরি করা, কেনাকাটার শেষ মুহূর্তে অতিরিক্ত সার্ভিস চার্জ চাপিয়ে দেওয়ার মতো কৌশল আর চালানো যাবে না। ২০২৩ সালের 'ডার্ক প্যাটার্ন গাইডলাইন' মেনে চলা এখন বাধ্যতামূলক।
8
14
নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়ে প্ল্যাটফর্মগুলোকে বছরে অন্তত একবার নিজেদের অডিটও করতে হবে।
9
14
পণ্য কেনার সঙ্গে কোনও সম্পর্ক নেই, এমন পরিষেবার নাম করে অতিরিক্ত 'বান্ডেল ফি' কাটা যাবে না।
10
14
অনলাইনে জিনিস কেনার আগেই জেনে নেওয়া যাবে তার মেয়াদ শেষ হওয়ার তারিখ (Best Before/Use Before), ফেরত বা রিফান্ডের শর্তাবলি, ওয়ারেন্টি এবং ডেলিভারি সংক্রান্ত সমস্ত তথ্য। বিদেশি বা আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে কোন দেশে তা তৈরি এবং কে সেটি দেশে এনেছেন, তার স্পষ্ট উল্লেখ থাকতে হবে।
11
14
অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া ক্রেতার ব্যক্তিগত তথ্য অন্য কোনও কাজে বা বিজ্ঞাপনদাতাদের দেওয়া যাবে না। কোনও নির্দিষ্ট কাজের বাইরে সেই তথ্য ব্যবহার করতে হলে ক্রেতার থেকে আলাদা করে স্পষ্ট অনুমতি নিতে হবে।
12
14
অভিযোগ দায়ের করার পর 'গ্রিভান্স অফিসার'-কে বাধ্যতামূলকভাবে অভিযোগকারীকে আবেদনের একটি প্রতিলিপি দিতে হবে। এছাড়া ই-কমার্স সংস্থাগুলোকে সরাসরি যুক্ত হতে হবে জাতীয় উপভোক্তা হেল্পলাইনের কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে।
13
14
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে এই হেল্পলাইনে জমা পড়া ১৭.৭১ লক্ষেরও বেশি অভিযোগের প্রায় ২৯ শতাংশই ছিল ই-কমার্স সংক্রান্ত।
14
14
অর্থাৎ, ২০২৭-এর শুরু থেকেই অনলাইন কেনাকাটার জগতে স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ কড়া নিয়ম কার্যকর হতে চলেছে। এতে একদিকে যেমন ক্রেতারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন, তেমনই ডিজিটাল বাজারের অনিয়ম রুখতে অনলাইন সংস্থাগুলোর ওপরও জবাবদিহির দায় অনেকটাই বাড়বে।