ঝলমলে আলো, লাল গালিচা আর সাফল্যের গল্পে মোড়া বলিউডের আর এক কঠিন বাস্তবতা আছে –বিতর্ক। কখনও ব্যক্তিগত ভুল, কখনও আইনি জটিলতা, আবার কখনও ভয়ঙ্কর অভিযোগ। কিছু বিতর্ক এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, নামী তারকার কেরিয়ারও আর ঘুরে দাঁড়াতে পারে না। প্রতিভা আর জনপ্রিয়তা সত্ত্বেও এই সব তারকারা শেষ পর্যন্ত বিতর্কের ভারেই ডুবে গিয়েছেন। দেখে নেওয়া যাক, এমনই সাতটি বিতর্ক, যা কার্যত ধ্বংস করে দিয়েছিল তার সঙ্গে জড়িয়ে থাকা বলিউড সেলেবদের কেরিয়ার।
2
8
শাইনি আহুজা
‘গ্যাংস্টার’, ‘ও লমহে’র মতো ছবিতে সম্ভাবনাময় অভিনেতা হিসেবে উঠে আসছিলেন শাইনি আহুজা। কিন্তু ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় তোলপাড় হয় গোটা ইন্ডাস্ট্রিতে। গ্রেফতার, বিচার, দোষী সাব্যস্ত সব মিলিয়ে শাইনির ইমেজ একেবারে ভেঙে পড়ে। পরে জামিনে মুক্তি পেয়ে কামব্যাকের চেষ্টা করলেও, সেই দাগ আর মুছল না। বলিউডে তাঁর জায়গা কার্যত হারিয়েই যায়।
3
8
শক্তি কাপুর
বলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেতা শক্তি কাপুর এক স্টিং অপারেশনে ধরা পড়েন কাস্টিং কাউচের প্রস্তাব দিতে গিয়ে। জাতীয় টেলিভিশনে সেই ফুটেজ সম্প্রচারিত হতেই ক্ষোভে ফেটে পড়ে দর্শক। ইন্ডাস্ট্রিতেও কোণঠাসা হয়ে পড়েন তিনি। ছোটখাটো কাজ পেলেও, ‘স্লিজি’ ইমেজ তাঁর অভিনয় জীবনের উপর চিরস্থায়ী ছায়া ফেলে।
4
8
ফরদিন খান
কোকেন রাখার অভিযোগে ২০০১ সালে গ্রেফতার হন ফারদিন খান। ‘জঙ্গল’-এর মতো ছবির পর যাঁর কেরিয়ার উর্ধ্বমুখী ছিল, সেই গ্রেফতারই মোড় ঘুরিয়ে দেয় সবটা। ডি-অ্যাডিকশন প্রোগ্রাম শেষ করে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু ড্রাগ কেসের দাগ কাটেনি। ধীরে ধীরে মূলধারার বলিউড থেকে হারিয়ে যান তিনি।
5
8
অমন ভার্মা
টেলিভিশন ও ছবির পরিচিত মুখ অমন ভার্মাও কাস্টিং কাউচ স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন। ২০০৫ সালে একটি ভিডিও সামনে আসে, যেখানে তাঁকে একজন উঠতি অভিনেত্রীর কাছে কাজের বিনিময়ে যৌন প্রস্তাব দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। অমন অভিযোগ অস্বীকার করলেও, ইন্ডাস্ট্রিতে তাঁর গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকে। তাঁর কাছে কাজের প্রস্তাব আসা কমতে কমতে প্রায় বন্ধই হয়ে যায়।
6
8
মমতা কুলকার্নি
নয়ের দশকের সাহসী ও গ্ল্যামারাস অভিনেত্রী মমতা কুলকার্নির কেরিয়ার শেষ হয়ে যায় এক ভয়ংকর অভিযোগে। ২০১৬ সালে কেনিয়ায় প্রায় ২০ মিলিয়ন ডলারের মাদক চক্রে তাঁর নাম জড়িয়ে পড়ে। স্বামী সহ অভিযুক্ত হন তিনি। ভারতীয় আইনের চোখে পলাতক হয়ে ওঠেন মমতা। অভিনয় তো দূরের কথা, তাঁর নামটাই হয়ে যায় পতনের এক উদাহরণ।
7
8
সূরয পাঞ্চোলি
জিয়া খান আত্মহত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই সূরয পাঞ্চোলির কেরিয়ার প্রবল চাপে পড়ে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, দীর্ঘ আইনি লড়াই আর লাগাতার মিডিয়া ট্রায়াল...সব মিলিয়ে সদ্য শুরু হওয়া কেরিয়ারে গভীর ছায়া পড়ে। মামলা তাঁকে নির্দোষ প্রমাণ করলেও, বিতর্ক তাঁর ইমেজে স্থায়ী প্রভাব ফেলে।
8
8
মোনিকা বেদি
নয়ের দশকের অভিনেত্রী মোনিকা বেদির কেরিয়ার ধ্বংস হয়ে যায় আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে সম্পর্কের কারণে। ২০০২ সালে পর্তুগালে জাল নথি নিয়ে গ্রেফতার হন দু’জনেই। জেল, মামলা সব মিলিয়ে মোনিকার অভিনয় জীবন কার্যত শেষ হয়ে যায়। রিয়ালিটি শো দিয়ে ফেরার চেষ্টা করলেও, মানুষ তাঁকে মনে রেখেছে মূলত বিতর্কের জন্যই।