নাইট ক্লাবে শ্যাম্পেনের বোতল হাতে সলমন! রাত বাড়তেই এ কী কাণ্ড ঘটিয়েছিলেন 'ভাইজান'?
নিজস্ব সংবাদদাতা
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ : ৫৬
শেয়ার করুন
1
5
বিষ্ণোই গ্যাং-এর হুমকি থেকে শুরু করে জীবনযাত্রা, সবটাই লাইমলাইটে বলিউডের 'ভাইজান'-এর। সলমন খানকে নিয়ে চর্চার অন্ত নেই অনুরাগীদের মধ্যে। সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্লগার মালিনী আগরওয়াল 'ভাইজান'-এর এক কাণ্ডের কথা ভাগ করেছেন, যা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
2
5
ব্লগারের দাবি অনুযায়ী, ঘটনাটি বেশ কয়েক বছর আগের। মুম্বইয়ের এক অভিজাত নাইটক্লাবে তখন মাঝরাত। হঠাৎই সেখানে উপস্থিত হন স্বয়ং সলমন খান। সুপারস্টারকে চোখের সামনে দেখে ক্লাবে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীরাও থতমত খেয়ে যান। কিন্তু সলমন সেখানে গিয়েছিলেন একদম খোশমেজাজে।
3
5
ব্লগার সেই রাতের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, সলমন ক্লাবে ঢুকেই এক অভাবনীয় ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, সেই রাতে ওই ক্লাবে উপস্থিত যতজন অতিথি রয়েছেন, তাঁদের সকলের সমস্ত বিল তিনি একাই মেটাবেন। অর্থাৎ, সেখানে উপস্থিত কেউ যদি দামী পানীয় বা খাবারও অর্ডার করেন, তার এক পয়সাও তাঁদের পকেট থেকে দিতে হবে না। এই কথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান সবাই।
4
5
ঘটনাটি কেবল বিল মেটানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রত্যক্ষদর্শী সেই ব্লগারের বয়ান অনুযায়ী, সলমন নিজে উদ্যোগ নিয়ে সকলের হাতে দামী শ্যাম্পেনের বোতল তুলে দিতে শুরু করেন। ক্লাবের পরিবেশ তখন উৎসবে পরিণত হয়। সাধারণত তারকারা সবার মাঝে এলে নিরাপত্তার ঘেরাটোপে থাকতে পছন্দ করেন, কিন্তু সেদিন সলমন ছিলেন একেবারে অন্য মেজাজে।
5
5
'ভাইজান'-এর এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, আগামীতে সলমন খানকে দেখা যেতে চলেছে অপূর্ব লাখিয়ার ছবি 'ব্যাটেল অফ গলওয়ান'-এ। চলতি বছর ১৭ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।