পার্স বা বাড়িতে রয়েছে পুরনো ৫০-১০০ টাকার নোট! তাহলেই কিন্তু আপনি লাখ বা কোটিপতি, কী করলে পাবেন নগদ অর্থ?
নিজস্ব সংবাদদাতা
১৫ জুলাই ২০২৬ ২৩ : ০৬
শেয়ার করুন
1
6
আপনার বাড়ির দেরাজ বা পার্সে কি এখনও পুরনো টাকা পড়ে রয়েছে? বা পুরনো নোট জমানোর অভ্যাস আছে? বেশি না, ৫০০ বা ২০০০ এর নোট হতে হবে, এমন নয়, সাধারণ ৫০-১০০ টাকার নোট থাকলেও রাতারাতি আপনি লাখ, এমনকী কোটিপতি বনে যেতে পারেন! জানেন কীভাবে? ছবি- সংগৃহীত
2
6
অনেকেই পুরনো টাকা বিপুল দামে কেনেন। তাই পুরনো অর্থেই লুকিয়ে আছে অতিরিক্ত আয় করার চাবিকাঠি। কিন্তু কেন পুরনো টাকার এত মূল্য? কী আছে এতে? ছবি- সংগৃহীত
3
6
নোট ছাপানোর সময় যদি কোনও ভুল হয় তাহলে সেটি অত্যন্ত বিরল একটি নোটে পরিণত হয়। আর এই ধরনের নোটের বাজারমূল্য অত্যন্ত বেশি হয়। ছবি- সংগৃহীত
4
6
যে নোটের সিরিয়াল নম্বর বেশ ইউনিক হয়, সেটা বিক্রি করলেও মোটা অঙ্কের অর্থ পাওয়া যায়। ধরা যাক কোনও নোটের নম্বর যদি পরপর হয় অর্থাৎ ১২৩৪৫৬, বা ৩৪৫৬৭৮, অথবা যদি একটাই সংখ্যা পরপর থাকে যেমন ১১১১১১ বা ৪৪৪৪৪৪ তখন সেগুলোর চাহিদা অত্যন্ত বেশি হয়, এবং এগুলো বিক্রি করলে দাম ভাল পাওয়া যায়। ছবি- সংগৃহীত
5
6
অনেকের কাছে কিছু সংখ্যা লাকি। তাঁরা নিজেদের কাছে সেই সংখ্যার নোট রাখতে পছন্দ করেন গুড লাক হিসেবে। তখন সেই ইউনিক নম্বরের নোটের বাজারমূল্য বেশি হয়। ছবি- সংগৃহীত
6
6
কখনও পরিচিতদের মধ্যেই কেউ এমন টাকা নগদ অর্থের বিনিময়ে কিনে নেন। কখনও আবার অন্য উপায়ে এই পুরনো টাকা বিক্রি করতে পারেন। অনলাইনে বা কোনও অকশন সাইটে বিক্রি করতে পারেন। বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে পারেন, সেখান থেকেও কেউ ইচ্ছুক থাকলে যোগাযোগ করে কিনতে করেন।ছবি- সংগৃহীত