এই বিশ্ব বৈচিত্রময়। ঘটনাবহুল। বহু জায়গা এমন রয়েছে, যেদিকে তাকালে মনে হবে, আহা! এমন চোখজুড়ানো দৃশ্য রয়েছে দুনিয়াতেই। কত ঘটনা আছে এমন, যা শুনলে জল আসে চোখে। মনে প্রশ্ন জাগে, এমনও হয়? এই বিশ্বে এমন বহু জায়গা রয়েছে, যেখানে গেলেই দেখতে পাবেন, সেখানে মরুভূমি মিশেছে সমুদ্রের সঙ্গে।
2
5
দেখুন তালিকা, যেখানে গেলেই চোখ জুড়ানো দৃশ্য ভাসবে চোখের সামনে- সাহারা মরুভূমির বালি ভেসে যায় মহাসাগরের জলে। অবাক মনে হলেও এমন ঘটনা ঘটে। পশ্চিম সাহারায় গেলেই দেখা যাবে এই চমৎকার দৃশ্য, যেখানে সাহারা মরুভূমি মিলেছে আটলান্টিক মহাসাগরের সঙ্গে।
3
5
আতাকামা মরুভূমি মিশেছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে। উত্তর চিলির অ্যান্তোফাগাস্তায় এলে মিলবে এই নয়নজুড়ানো দৃশ্য।
4
5
ভারত মহাসাগরের সঙ্গে এক অংশে মিলিত হয়েছে অস্ট্রেলিয়ান মরুভূমি। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে গেলে এই দৃশ্য দেখা যাবে।
5
5
নামিব মরুভূমি এক বিশেষ জায়গায় স্পর্শ করেছে আটলান্টিক মহাসাগরকে। ওই বিশেষ জায়গা ইউনেস্কো স্বীকৃত বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে অন্যতম।