অনেকেরই বিশ্বাস, মানুষের জন্মতারিখ শুধু বয়স বা পরিচয়ের তথ্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভাগ্য, ব্যক্তিত্ব এবং জীবনের নানা দিক।
2
13
সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলি অনুযায়ী, জন্মদিনের সংখ্যার উপর নির্ভর করে মানুষের জীবনে বিভিন্ন গ্রহের প্রভাব পড়ে। সেই প্রভাবের ভিত্তিতেই নির্দিষ্ট কিছু মন্দিরকে বিশেষ শুভ বলে মনে করা হয়।
3
13
বিশ্বাস করা হয়, নিজের জন্মসংখ্যা অনুযায়ী সেই মন্দিরে গিয়ে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণের সম্ভাবনা বাড়ে।
4
13
যাঁদের জন্ম ১, ১০, ১৯ বা ২৮ তারিখে, তাঁদের জন্মসংখ্যা ১। এই সংখ্যার অধিপতি সূর্য। এঁদের জন্য দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরকে শুভ মনে করা হয়। এখানে ভক্তিভরে প্রার্থনা করলে জীবনের লক্ষ্যপূরণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বলে বিশ্বাস।
5
13
জন্মসংখ্যা ২ হলে, অর্থাৎ ২, ১১, ২০ বা ২৯ তারিখে জন্ম হলে, তাঁদের উপর চন্দ্রের প্রভাব বেশি থাকে। এঁদের জন্য গুজরাটের সোমনাথ মন্দিরকে উপযুক্ত বলা হয়। এই মন্দিরে প্রার্থনা করলে মানসিক শান্তি ও স্থিরতা আসে বলে মনে করা হয়।
6
13
৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্মসংখ্যা ৩। বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত এই মানুষদের জন্য তিরুপতি বালাজি মন্দির অত্যন্ত শুভ বলে ধরা হয়। শিক্ষা, কর্মজীবন ও আর্থিক উন্নতির জন্য এখানে বহু মানুষ প্রার্থনা করেন।
7
13
জন্মসংখ্যা ৪-এর জাতকদের জন্য কুক্কে সুব্রহ্মণ্য মন্দিরের কথা বলা হয়। জীবনের বাধা-বিপত্তি দূর করতে এবং অশুভ প্রভাব কাটাতে এই মন্দিরে পুজো দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
8
13
যাঁদের জন্মসংখ্যা ৫, তাঁদের জন্য সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির বিশেষ শুভ। নতুন কাজ শুরু, ব্যবসায় সাফল্য বা জীবনের নতুন সুযোগ পাওয়ার আশায় অনেকেই এখানে পুজো দেন।
9
13
৬ সংখ্যার জাতকদের উপর শুক্রের প্রভাব থাকে। তাঁদের জন্য মহালক্ষ্মী মন্দিরকে শুভ মনে করা হয়। অর্থ, সুখ ও সমৃদ্ধির জন্য এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে।
10
13
জন্মসংখ্যা ৭-এর ব্যক্তিদের জন্য ছিন্নমস্তা মন্দিরের কথা বলা হয়েছে। আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের গভীর সত্য উপলব্ধির জন্য এই মন্দিরে প্রার্থনা করা হয়।
11
13
৮ সংখ্যার জাতকদের জন্য শনি শিংনাপুর মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির কুপ্রভাব কমানো এবং জীবনের বাধা দূর করার জন্য ভক্তরা এখানে যান।
12
13
আর যাঁদের জন্মসংখ্যা ৯, তাঁদের জন্য সালাসার বালাজি মন্দিরকে শুভ ধরা হয়। সাহস, শক্তি এবং সাফল্যের জন্য এই মন্দিরে প্রার্থনা করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস।
13
13
তবে মনে রাখতে হবে, এগুলি ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের অংশ। ইচ্ছাপূরণের জন্য শুধু মন্দির দর্শনই নয়, প্রয়োজন আন্তরিক ভক্তি, ইতিবাচক চিন্তা এবং সৎ প্রচেষ্টা। বিশ্বাস ও কর্ম, এই দুয়ের সমন্বয়েই জীবনে সাফল্য আসে।