সূর্য-বৃহস্পতি-বুধের মহাসংযোগ! বিরল ত্রিগ্রহী যোগে রাতারাতি বদলে যাবে ৪ রাশির ভবিষ্যৎ, টাকার বন্যা আসছে কাদের জীবনে?
নিজস্ব সংবাদদাতা
৩১ জুলাই ২০২৬ ১৬ : ৫১
শেয়ার করুন
1
12
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আবার কখনও কখনও গ্রহদের সংযোগে রাজযোগ তৈরি হয়। ঠিক যেমন শীঘ্রই ত্রিগ্রহী রাজযোগে চার রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
2
12
আগামী ৫ আগস্ট কর্কট রাশিতে একটি শক্তিশালী ত্রিগ্রহী যোগ (তিনটি গ্রহের মিলন) গঠিত হতে চলেছে। সূর্য, বৃহস্পতি ও বুধের সম্মিলিত প্রভাবে ৪টি রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্যের ছোঁয়া লাগবে।
3
12
জ্যোতিষশাস্ত্রে গ্রহের এক রাশি থেকে অন্য রাশিতে গমন এবং একই রাশিতে একাধিক গ্রহের মিলন বা সংযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।
4
12
জ্যোতিষশাস্ত্র বলছে, ২০২৬ সালের ৫ই আগস্ট এমনই এক বিরল ও শুভ মহাজাগতিক সংযোগ ঘটতে চলেছে।
5
12
সূর্য ও বুধের মিলনে 'বুধাদিত্য যোগ' গঠিত হয়, সেখানে এদের সঙ্গে বৃহস্পতির উপস্থিতি জ্ঞান, সম্মান ও সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।
6
12
বর্তমানে সেখানে সূর্য এবং দেবতাদের গুরু বৃহস্পতি একই অবস্থান রয়েছে। ৫ই আগস্ট বুদ্ধি ও বাণিজ্যের কারক গ্রহ বুধও কর্কট রাশিতে প্রবেশ করবে।
7
12
এই ত্রিগ্রহী যোগ-এর প্রভাবে কোন কোন রাশির জীবনে সুদিন আসতে চলেছে? জেনে নিন-
8
12
মেষঃ মেষ রাশির জাতকদের বাড়ি, জমি বা গাড়ি কেনার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং পদোন্নতির সম্ভাবনাও তৈরি হবে। পরিবারের পরিবেশও সুখের থাকবে।
9
12
মিথুনঃ মিথুন রাশির জাতকদের অর্থভাগে এই শুভ যোগ তৈরি হবে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ বাড়তে পারে এবং কথাবার্তার দক্ষতার কারণে গুরুত্বপূর্ণ চুক্তি বা নতুন সুযোগ মিলতে পারে।
10
12
কর্কটঃ এই ত্রিগ্রহী যোগ কর্কট রাশিতেই তৈরি হওয়ায় এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এই রাশির জাতকদের ওপর। আত্মবিশ্বাস বাড়বে, সমাজে সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যেতে পারে।
11
12
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ধর্মীয় বা পেশাগত ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পড়ুয়াদের উচ্চশিক্ষার সুযোগ বাড়তে পারে এবং আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
12
12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় প্রতিদিন সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করা, দেবতা বিষ্ণুর আরাধনা করা এবং বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ানো শুভ বলে মনে করা হয়। এতে ত্রিগ্রহী যোগের ইতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে বলে বিশ্বাস করা হয়।