জন্মতারিখ শুধু বয়স জানানোর জন্য নয়, সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজির মতে এটি একজন মানুষের স্বভাব, চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক কিছু জানায়।
2
14
বিশেষজ্ঞদের মতে, জন্মদিনের সংখ্যার ভিত্তিতে একজন মানুষের শক্তি, দুর্বলতা, পছন্দ-অপছন্দ এমনকি জীবনের পথ সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
3
14
নিউমারোলজিতে জন্মতারিখ থেকে একটি 'মূলাঙ্ক' বা জন্মসংখ্যা বের করা হয়। সাধারণত মাসের যে তারিখে কেউ জন্মান, সেই সংখ্যার যোগফল থেকে এই সংখ্যা নির্ধারণ করা হয়। যেমন ১৯ তারিখে জন্ম হলে ১+৯ = ১০, তারপর ১+০ = ১। তাই তার মূলাঙ্ক হবে ১।
4
14
যাদের মূলাঙ্ক ১, তারা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্ব দিতে ভালবাসেন এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন। এরা অন্যের ওপর নির্ভর করতে পছন্দ করেন না।
5
14
মূলাঙ্ক ২-এর মানুষরা শান্ত স্বভাবের, আবেগপ্রবণ এবং সম্পর্ককে খুব গুরুত্ব দেন। অন্যের অনুভূতি সহজে বুঝতে পারেন বলে এরা ভাল বন্ধু হন।
6
14
মূলাঙ্ক ৩-এর মানুষরা প্রাণবন্ত, সৃজনশীল এবং কথা বলতে ভালবাসেন। সামাজিক মেলামেশায় এরা খুব স্বচ্ছন্দ থাকেন।
7
14
মূলাঙ্ক ৪-এর মানুষরা পরিশ্রমী, বাস্তববাদী এবং নিয়ম মেনে চলতে পছন্দ করেন। ধীরে ধীরে এগোলেও এরা স্থায়ী সাফল্যে বিশ্বাসী।
8
14
মূলাঙ্ক ৫-এর মানুষ স্বাধীনচেতা, নতুন জায়গা ঘোরা এবং নতুন অভিজ্ঞতা নিতে ভালবাসেন। একই রুটিনে থাকতে এদের ভাল লাগে না।
9
14
মূলাঙ্ক ৬-এর মানুষ পরিবারকেন্দ্রিক, দায়িত্বশীল এবং যত্নশীল হন। সম্পর্ককে ধরে রাখতে এরা সবসময় চেষ্টা করেন।
10
14
মূলাঙ্ক ৭-এর মানুষ একটু চুপচাপ, গভীর চিন্তাশীল এবং আধ্যাত্মিক স্বভাবের হন। এরা একা সময় কাটাতে পছন্দ করেন।
11
14
মূলাঙ্ক ৮-এর মানুষ উচ্চাকাঙ্ক্ষী, কঠোর পরিশ্রমী এবং অর্থনৈতিক সাফল্যের দিকে বেশি মন দেন। এরা জীবনে বড় কিছু করতে চান।
12
14
মূলাঙ্ক ৯-এর মানুষ সাহসী, আবেগপূর্ণ এবং অন্যদের সাহায্য করতে ভালবাসেন। সমাজের জন্য কিছু করতে চাওয়ার মনোভাব এদের মধ্যে বেশি দেখা যায়।
13
14
তবে বিশেষজ্ঞরা বলেন, শুধু জন্মতারিখ দিয়েই পুরো মানুষকে বিচার করা ঠিক নয়।
14
14
পরিবার, শিক্ষা, পরিবেশ এবং জীবনের অভিজ্ঞতাও ব্যক্তিত্ব গঠনে বড় ভূমিকা রাখে।