জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি মূলাঙ্কের সম্পর্ক কোনও না কোনও গ্রহের সঙ্গে রয়েছে। আর প্রতিটি গ্রহের রয়েছে নির্দিষ্ট কিছু শুভ রং। কোনও কাজে সাফল্য পেতে চাইলে আপনার মূলাঙ্ক অনুযায়ী শুভ রঙের পোশাক পরে গেলে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। তাই জেনে নিন জন্মদিন অনুযায়ী আপনার শুভ রং কোনটি। ছবি: সংগৃহীত
2
10
১: যাঁদের জন্ম কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখ তাঁদের মূলাঙ্ক ১। আর এই সংখ্যার অধিপতি হলেন সূর্য। তাই এঁদের শুভ রং সোনালি বা লাল। ছবি: সংগৃহীত
3
10
২: এই সংখ্যার সঙ্গে নিবিড় যোগ রয়েছে চন্দ্রদেবের। তাই যাঁদের জন্ম কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখ তাঁরা জন্য শুভ রং সাদা। ছবি: সংগৃহীত
4
10
৩: বৃহস্পতি হল ৩ এর অধিপতি। সোনালি, হলুদ বা হালকা কমলা রং সেই সমস্ত ব্যক্তিদের জন্য শুভ যাঁদের জন্ম কোনও মাসের ৩, ১২, ২১, বা ৩০ তারিখে। ছবি: সংগৃহীত
5
10
৪: রাহু হল এই সংখ্যার দেবতা, আর তার রং বাদামি। ফলে যাঁদের মূলাঙ্ক ৪ অর্থাৎ জন্মদিন ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে তাঁদের জন্য বাদামি রং ভাল। ছবি: সংগৃহীত
6
10
৫: বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত এই সংখ্যা। ফলে যাঁদের জন্মদিন কোনও মাসের ৫, ১৪, ২৩ তারিখ তাঁদের জন্য শুভ রং সবুজ, হালকা সবুজ। ছবি: সংগৃহীত
7
10
৬: যাঁদের মূলাঙ্ক ৬ তাঁদের জন্য শুভ রং গোলাপি। এই সংখ্যার অধিপতি হলেন শুক্র। ফলে যাঁদের জন্ম কোনও মাসের ৬, ১৫, বা ২৪ তারিখ তাঁরা গুরুত্বপূর্ণ কাজে এই রঙের পোশাক বেছে নিতে পারেন। ছবি: সংগৃহীত
8
10
৭: যাঁদের জন্ম কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখ, তাঁদের মূলাঙ্ক হল ৭, যার অধিপতি কেতু। এই ব্যক্তিদের জন্য শুভ রং নীল বা হালকা গ্রে। ছবি: সংগৃহীত
9
10
৮: ন্যায়াধিপতি শনিদেবের সংখ্যা হল ৮। জীবনে স্থিরতা বজায় রাখতে ৮, ১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণ ব্যক্তিদের উচিত নেভি ব্লু বা ফ্র রঙকে প্রাধান্য দেওয়া। ছবি: সংগৃহীত
10
10
৯: এই সংখ্যার দেবতা মঙ্গল। তাই লাল, কমলা রং শুভ ৯ মূলাঙ্কের ব্যক্তিদের জন্য, অর্থাৎ যাঁদের জন্ম কোনও মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে। ছবি: সংগৃহীত