বিনিয়োগের কথা এলেই অনেকেই ঘাবড়ে যান। কীসে বিনিয়োগ করবেন, কীভাবে করবেন বুঝে উঠতে পারেন না। তার উপর বিনিয়োগ করে লস হবে না তো? কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যাবে? এই সময় প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। ছবি- সংগৃহীত
2
9
আপনিও কি বিনিয়োগ করার কথা ভাবছেন? কিন্তু NPS, PPF এবং SIP এর মধ্যে কনফিউজড যে কীসে বিনিয়োগ করবেন? তাহলে জেনে নিন সঠিক কোনটি আপনার জন্য। ছবি- সংগৃহীত
3
9
PPF: পিপলস প্রফিডেন্ট ফান্ড অত্যন্ত নিরাপদ। বিশেষ করে যাঁরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, তাও অন্তত ১৫ বছরের জন্য তাঁদের জন্য এটি আদর্শ। ৭ বছর বিনিয়োগের পর কিছুটা টাকা তোলা যায়। কিন্তু তার আগে নয়। ছবি- সংগৃহীত
4
9
৮ শতাংশ রিটার্ন পাওয়া যায় PPF এ। বেশি রিটার্ন যদি না চেয়ে, নিরাপত্তার কথা ভাবেন বাজারের হাল দেখে তাহলে এতে বিনিয়োগ করুন। ছবি- সংগৃহীত
5
9
NPS: ন্যাশনাল পেনশন সিস্টেম মূলত অবসর নেওয়ার পর যাতে কোনও আর্থিক সমস্যায় না ভুগতে হয় সেটার জন্য। এখানে রিটার্ন PPF এর মতো নিশ্চিত না হলেও, ৯ থেকে ১২ শতাংশ রিটার্ন পাবেন। ছবি- সংগৃহীত
6
9
এতে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডের তুলনায় নিরাপদ। একই সঙ্গে লং টার্ম বিনিয়োগের কথা ভাবলে এতে বিনিয়োগ করতে পারেন। ছবি- সংগৃহীত
7
9
মিউচুয়াল ফান্ড বা এসআইপি: এতে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। যখন ইচ্ছে টাকা তুলতে পারবেন। রিটার্ন অনেক বেশি। কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে। যতদিন বেশিদিন টাকা বাজারে ফেলে রাখবেন তত বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। ছবি- সংগৃহীত
8
9
তবে এই ক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু এটি শেয়ার বাজারের উপর নির্ভরশীল তাই রিটার্ন কম বেশি হতে পারে। কিন্তু ঝুঁকি নিতে রাজি থাকলে এতে বাকি দুইয়ের তুলনায় বেশি রিটার্ন পাওয়া যায়। ছবি- সংগৃহীত
9
9
চেষ্টা করুন এই জায়গায় বিনিয়োগ না করে সব জায়গায় অল্প অল্প করে বিনিয়োগ করুন। পোর্টফোলিও এক জায়গায় না রেখে ছড়ান। সোনাতেও বিনিয়োগ করুন।ছবি- সংগৃহীত