সোনার দাম ওঠানামা করছে বিশ্বজুড়ে। গত সপ্তাহে একধাক্কায় সোনার দামে বিরাট পতন হয়েছিল। আবারও সোনার দাম বাড়তে শুরু করেছে।
2
8
ইরানে যুদ্ধবিরতির নাম নেই। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েলের সংঘাতের ঝাঁঝ এখনও রয়েছে। এই আবহে বাড়ছে সোনা ও রুপোর দাম। যুদ্ধের আবহে আবারও কি রেকর্ড হারে বাড়বে হলুদ ধাতুর দর?
3
8
ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের আবহে আবারও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ঘিরে জোর চর্চা চলছে। সোনার দাম আরও কমবে না বাড়বে? নস্ত্রাদামুস কী ভবিষ্যদ্বাণী করেছিলেন?
4
8
আজ, ২৮ মার্চ শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৯০ টাকা।
5
8
২০২৬ সালে সোনার দাম বাড়া ও কমা নিয়ে নস্ত্রাদামুসের সরাসরি কোনও ভবিষ্যদ্বাণী নেই। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণীতে যুদ্ধ, ভূ-রাজনৈতিক অস্থিরতা, আর্থিক সঙ্কট, মুদ্রাস্ফীতির উল্লেখ রয়েছে।
6
8
সাধারণত যুদ্ধের আবহে সোনা হল বিনিয়োগকারীদের কাছে 'সেফ হেভেন'। বিশেষত এই আবহে সোনায় বিনিয়োগ বাড়ে। যার জেরে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়।
7
8
কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে উলটপূরাণ। বিনিয়োগকারীরা সোনায় আর বিনিয়োগ করতে ঝুঁকছেন না। যার জেরে সোনার দামে পতন হচ্ছে বারবার।
8
8
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানও সাম্প্রতিক সময়ে সোনার দাম কমে যাওয়ার অন্যতম কারণ। যা আবারও প্রমাণ করে, ভূ-রাজনৈতিক অস্থিরতায় সোনার দাম সবসময় বাড়ে না।