এসআইআর-এর সময় যাঁদের নাম বাদ গিয়েছিল তাঁদের অনেকে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম-৬ পূরণ করেছেন।
2
17
নতুন আবেদনকারীদেরও এই ফর্ম-৬ পূরণ করতে হয়। এবার নতুন আবেদনকারীদের জন্য ফর্ম-৬-এ একটি নতুন শর্ত যোগ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
3
17
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনকারীদের তাঁদের বাবা-মায়ের একটি বিশেষ তথ্য প্রদান করতেই হবে।
4
17
কমিশন জানিয়েছে, শেষ এসআইআর-এর সময় আবেদনকারীর বাবা-মায়ের নাম ভোটার তালিকার ছিল না, সেই তথ্য ফর্মে উল্লেখ করতেই হবে।
5
17
প্রথম বারের ভোটার ছাড়াও যাঁরা নতুন করে ভোটার তালিকায় কোনও কারণে ফের নাম তুলতে চাইছেন, তাঁদেরকেও এই শর্ত মানতে হবে৷
6
17
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন ভোটারদের আবেদনের জন্য অফলাইন ফর্মে এই তথ্য প্রদানের কোনও শর্ত রাখা হয়নি।
7
17
কিন্তু কমিশনের পোর্টাল https://voters.eci.gov.in/ -এ অর্থাৎ ECINET পোর্টালে অনলাইনে ফর্ম পূরণের সময় এই তথ্য প্রদান করতে হচ্ছে।
8
17
কমিশনের এই পোর্টাল থেকেই যে ফর্ম-৬ ডাউনলোড করে অফলাইনে জমা দিতে হচ্ছে, তাতে আবার এই তথ্য প্রদানের উল্লেখ নেই৷
9
17
এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, অফলাইন এবং অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আবেদনকারীদের মধ্যে।
10
17
গত এক বছরে ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) করেছে নির্বাচন কমিশন।
11
17
প্রায় পাঁচ কোটি নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। পশ্চিমবঙ্গে বাদ পড়েছে প্রায় এক কোটি নাম। এর মধ্যে অনেকেই এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
12
17
নতুন আবেদনকারীদের তিনটি অপশনের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে। প্রথম, সর্বশেষ এসআইআর-এর পরে আবেদনকারীর নাম ভোটার তালিকায় রয়েছে কি না।
13
17
দ্বিতীয়, এসআইআর-এর পরে আবেদনকারীর বাবা, মা, দাদু-ঠাকুমার মধ্যে একজনের নাম এসআইআর-এ আছে কি না৷ তৃতীয়, এসআইআর-এর পর আবেদনকারীর নিজের বা তাঁর পরিবারের বাবা-মা, দাদু ঠাকুমার মধ্যে কারও নামও ভোটার তালিকায় নেই৷
14
17
প্রথম দু’টি অপশনের মধ্যে কোনও একটি বেছে নিলে, তাহলে সেই সংক্রান্ত বিবরণ দিতে হবে। যেমন, ভোটার তালিকায় সিরিয়াল নম্বর, বুথ নম্বর এবং বিধানসভা নম্বর। কোনওটিই না থাকলে তৃতীয় অপশন বেছে নিতে হবে।
15
17
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, ফর্মে এই তথ্য দেওয়া বাধ্যতামূলক বলেনি কমিশন। কিন্তু আবেদনকারীদের অনেকের অভিযোগ, এই তথ্য প্রদান করলে ফর্ম অনলাইনে জমাও দেওয়া যাচ্ছে না।
16
17
প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শেষ হয়েছে অথবা এসআইআর চলছে, সেই সব রাজ্যেই নতুন আবেনকারীদের ক্ষেত্রে এই তথ্য প্রদান করতে হচ্ছে।
17
17
শুধুমাত্র বিহার এবং অসমে এই তথ্য দিতে হচ্ছে না৷ বিহারে গত বছর জুন মাসে এসআইআর শেষ হয়৷ আর অসমে এসআইআর না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷